advertisement

Post Office Schemes: মাসে ৫ হাজার টাকা করে রেখে রিটার্নে পেয়ে যাবেন লাখ লাখ টাকা, পোস্ট অফিসের এই স্কিমটা জানেন?

Last Updated:
Post Office Schemes: কোনও ঝুঁকি ছাড়াই যদি কেউ নিয়মিত বিনিয়োগের মাধ্যমে অল্প টাকা বিনিয়োগ করে বড় তহবিল তৈরি করতে চান, তাহলে পোস্ট অফিস এই স্কিম আদর্শ।
1/5
নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। ঝুঁকির কোনও প্রশ্ন নেই।

2/5
কোনও ঝুঁকি ছাড়াই যদি কেউ নিয়মিত বিনিয়োগের মাধ্যমে অল্প টাকা বিনিয়োগ করে বড় তহবিল তৈরি করতে চান, তাহলে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম আদর্শ। বর্তমানে কেন্দ্র সরকার এই স্কিমে ৫.৮ শতাংশ হারে সুদ দিচ্ছে। এর মেয়াদ পাঁচ বছর। আরডি-র বিশেষত্ব হল, এই স্কিমে কোনও ঝুঁকি নেই, টাকা সম্পূর্ণ নিরাপদে থাকে।

3/5
মাত্র ১০০ টাকা দিয়ে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। তবে ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললেও ১০ টাকার গুণিতকে টাকা জমা করার সুবিধা পাওয়া যায়। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। বিনিয়োগকারী একাধিক অ্যাকাউন্টো খুলতে পারেন।

4/5
সিঙ্গল অ্যাকাউন্ট তো বটেই, ৩ জন মিলে জয়েন্ট অ্যাকাউন্টো খোলা যায়। পাঁচ বছর মেয়াদ হলেও ৩ বছরে প্রি ম্যাচিউর ক্লোজার করা যায়। আবার ম্যাচিউরিটির পর আরও পাঁচ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানোও যায়। নমিনির সুবিধাও রয়েছে।

5/5
আরডি এমন একটা স্কিম, যার বিপরীতে বিনিয়োগকারী ঋণ নিতে পারেন। পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, ১২টি কিস্তি জমা দেওয়ার পর অ্যাকাউন্টে জমা হওয়া পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। ঋণ একক বা কিস্তিতে শোধ করা যায়। ঋণের সুদের হার রেকারিং ডিপোজিটের সুদের চেয়ে ২ শতাংশ বেশি হবে।