advertisement

চলন্ত গাড়ি থেকে মহিলা ছুঁড়ে ফেললেন লক্ষ লক্ষ টাকা ! তারপর কী ঘটল ? দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

মানুষকে টাকা বিলোনোর হঠাৎ ইচ্ছে হয়েছিল তাঁর ৷ আর তাতেই চলন্ত গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা রাস্তায় ছুঁড়ে ফেললেন এক মহিলা ৷

#দেউগু: গাড়ি চালাচ্ছেন ৷ হঠাৎ সামনের গাড়ি থেকে উড়ে এল কাড়ি কাড়ি টাকা ! এমনটা হলে কী ভাল হত বলুন ৷ বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ কোরিয়ার শহর দেউগুতে ৷ এই কাণ্ডটা ঘটিয়েছেন এক কোটিপতি মহিলা ৷ মানুষকে টাকা বিলোনোর হঠাৎ ইচ্ছে হয়েছিল তাঁর ৷ আর তাতেই চলন্ত গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা রাস্তায় ছুঁড়ে ফেললেন তিনি ৷
প্রায় ১০ হাজার পাউন্ড ( ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা ) নিজের বিলাসবহুল গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেলেছিলেন ওই মহিলা ৷ হঠাৎই রাস্তায় পড়ে থাকতে দেখা যায় রাশি রাশি নোট ৷ সিসিটিভি ফুটেজ প্রকাশিত হতেই তা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
তবে দেশটা যেহেতু দক্ষিণ কোরিয়া ৷ তাই পথ চলতি মানুষ চোখের সামনে এত নোট দেখেও সেটাকে না তুলে সোজা গিয়ে পুলিশে খবর দেন ৷ কারণ সেদেশে রাস্তায় পড়ে থাকা নোট তোলাকে অপরাধ হিসেবেই গণ্য করা হয় ৷ সিসিটিভি ফুটেজে গাড়ির নম্বর দেখে গাড়ির মালকিনকে খুঁজে বের করে পুলিশ ৷ তখনই জানা যায় শুধুমাত্র মানুষকে টাকা দান করার ইচ্ছেতেই এমন কাণ্ডটা ঘটিয়েছেন ওই মহিলা ৷  দেখে নিন সেই ভিডিও ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
চলন্ত গাড়ি থেকে মহিলা ছুঁড়ে ফেললেন লক্ষ লক্ষ টাকা ! তারপর কী ঘটল ? দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement