advertisement

ধর্ষণ- এবার অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীও, তিনি অভিযোগ করছেন ব্ল্যাকমেলিংয়ের

Last Updated:
#গুয়াহাটি : এবার ধর্ষণের অভিযোগ দায়ের হল এক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ৷ অসম পুলিশের কাছে ধর্ষিতা মহিলা অভিযোগ দায়ের করেছেন ৷
স্টেট অফ রেলওয়েজের মন্ত্রী রাজেন গোহেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে ৷  নওগাঁও জেলার ২৪ বছরের এক বিবাহিত মহিলা মন্ত্রী -র বিরুদ্ধে ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগ করেছেন ৷
এদিকে মহিলা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ করেছেন মন্ত্রীও ৷ তিনিও অভিযোগ দায়ের করেছেন ৷
advertisement
(File Photo of Union Minister Rajen Gohain | Source: PIB) (File Photo of Union Minister Rajen Gohain | Source: PIB)
advertisement
এদিকে মন্ত্রীর স্পেশাল অফিসার অন ডিউটি জানিয়েছেন মন্ত্রীর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ তুলে নেওয়া হয়েছে ৷
এদিকে নওগাঁও থানা জানিয়েছেন , অভিযোগকারিণী মহিলা এই অভিযোগ তুলে নিতে আদালতে আবেদন জানিয়েছেন ৷ তবে পুলিশের পক্ষ থেকে জানিয়েছে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন ৷
advertisement
নওগাঁও ডেপুটি সুপারিনটেন্ডট অফ পুলিশ সবিতা দাস জানিয়েছেন তদন্ত শুরু হয়ে গেছে , আইন আইনের পথেই চলবে ৷ অভিযোগকারিণী মহিলার স্বামী ও পরিবারের মানুষরা যখন বাড়িতে ছিলেন না তখন গোহেন তাঁর বাড়িতে গিয়ে এই দুষ্কর্মটি ঘটিয়েছেন ৷
এদিকে মন্ত্রীকে এই ধর্ষণের কেসের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমে এ বিষয়ে কোনও মন্তব্য তিনি করবেন না ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
ধর্ষণ- এবার অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীও, তিনি অভিযোগ করছেন ব্ল্যাকমেলিংয়ের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement