advertisement

কিং খানের কাছে কী আবদার ‘হিটম্যান’ রোহিতের ? উত্তরে যা জানালেন শাহরুখ

Last Updated:
#মুম্বই: আইপিএল খেতাব জেতার ব্যাপারে কলকাতা নাইট রাইডার্সের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ রোহিতের মুম্বই যেখানে তিন বার এই টুর্নামেন্ট জিতেছে ৷ শাহরুখের কেকেআর সেখানে জিতেছে দু’বার ৷ কিং খান যতোই ‘রাইভাল’ কলকাতা নাইট রাইডার্সের মালিক হন না কেন ৷ অন্যান্য ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররাও তাঁর বিরাট ফ্যান ৷ মুম্বই অধিনায়ক রোহিত শর্মা যেমন তাঁর প্রিয় অভিনেতাকে এবার সরাসরি একটা আবদারই করে বসলেন ৷
সম্প্রতি শাহরুখের সুপারহিট ছবি ‘বাজিগর’-এর ২৫ বছর পূর্ণ হয়েছে ৷ সেই ছবির একটি ভিডিও ট্যুইটারে পোস্টও করেন শাহরুখ ৷ যা দেখে কমেন্ট করতে ভোলেননি রোহিত ৷ শাহরুখ তার জবাবে লেখেন, রোহিতের সঙ্গে বাজিগরের ‘ইয়ে কালি কালি আঁখে...’ গানে  নাচবেন তিনি ৷ এই প্রস্তাবে উচ্ছ্বসিত রোহিত সঙ্গে সঙ্গেই দাবি করেন, ‘‘ অনুষ্ঠানটি যেন ইডেন গার্ডেন্সে হয় ৷ ’’
advertisement
advertisement
ইডেন বরাবরই রোহিতের পছন্দের মাঠ ৷ এই মাঠে একাধিক রেকর্ড রয়েছে তাঁর ৷ ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এই মাঠেই তাঁর রয়েছে ৷ তাই শাহরুখের সঙ্গে নাচার জন্য ইডেনই প্রথম পছন্দ রোহিতের ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কিং খানের কাছে কী আবদার ‘হিটম্যান’ রোহিতের ? উত্তরে যা জানালেন শাহরুখ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement