advertisement

উৎসব শেষেই ব্রিগেডের প্রস্তুতি শুরু, নভেম্বরে নেতাজি ইন্ডোরে সভার ঘোষণা পার্থর

Last Updated:
#কলকাতা: উৎসবের পালা শেষ হতেই ব্রিগেডের তোড়জোড় শুরু করে দিলেন তৃণমূল কর্মীরা ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে, ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের প্রস্তুতির কথা ঘোষণা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ জাতীয় বিরোধী দলের নেতারা উপস্থিত থাকারও কথা এই জনসভায় ৷
সাংবাদিক বৈঠকে পার্থবাবু বলেন, ‘১৯ জানুয়ারি ব্রিগেডে জনসভা হতে চলেছে ৷ ব্রিগেডে জনসভা করবে তৃণমূল ৷ সভার প্রধান বক্তা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷’
advertisement
এই ব্রিগেডকে সামনে রেখেই নেতাজি ইন্ডোরে সভা করবে তৃণমূল ৷ আজ সাংবাদিক বৈঠকে সেকথাও জানালেন পার্থ চট্টোপাধ্যায় ৷ সাংগঠনিক কৌশল স্থির করার পাশাপাশি রাজনৈতিক দায়িত্ব স্থির করতেই ইন্ডোরে সভা করবে তৃণমূল ৷
advertisement
প্রসঙ্গত, গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই বিজেপি ফিনিশের স্লোগান তুলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেছিলেন, ‘দেশ থেকে উৎখাত করতে হবে বিজেপিকে ৷ তবেই দেশে শান্তি ফিরবে ৷’ মমতার সেই স্লোগানকে হাতিয়ার করেই বিজেপিকে রুখতে ময়দানে নামছে তৃণমূল ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উৎসব শেষেই ব্রিগেডের প্রস্তুতি শুরু, নভেম্বরে নেতাজি ইন্ডোরে সভার ঘোষণা পার্থর
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement