advertisement

মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে নয়া মামলা দায়ের হাইকোর্টে

Last Updated:
#কলকাতা: একের পর এক মামলার বেড়াজালে রাজ্যের শিক্ষক নিয়োগ ৷ এবার নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে মামলার ফাঁসে স্কুল সার্ভিস কমিশন ৷ এবার মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের মেধা তালিকা দ্রুত প্রকাশের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থী ৷ বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে দায়ের হয়েছে এই মামলা ৷
উচ্চমাধ্যমিক স্তরের মতোই মাধ্যমিক স্তরেও কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশের আগে দ্রুত মেধাতালিকা প্রকাশের আবেদন নিয়ে আদালতে মামলা দায়ের করেন পরীক্ষার্থী মণিকা রায় ৷ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের একটি মামলার জেরে মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা পরিবর্তিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷
অন্য একটি মামলায় এসএসসি-এর মডেল উত্তরপত্র দেওয়া উত্তর নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা ৷ কুন্তল সামন্ত ও পীযুষ সেনাপতি সহ মোট ৬১ জন হাইকোর্টে মামলা দায়ের করে জানায়, স্কুল সার্ভিস কমিশনের মডেল অ্যানসার ভুল ৷ কারণ- তাদের দেওয়া উত্তরই সঠিক ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
মামলাকারীদের অভিযোগকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার বিচারপতি শেখর ববি সরাফ নির্দেশ দিয়েছেন, মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার তিনটি প্রশ্নে কমিশনের দেওয়া উত্তর ভুল ৷ এই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ, মামলাকারীদের উত্তর সঠিক হলে তাদের ওই প্রশ্নের জন্য প্রাপ্ত নম্বর দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় তাদের নাম বিবেচনা করতে হবে ৷
advertisement
উচ্চপ্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক তিন স্তরেরই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ করার দায়িত্ব এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের ঘাড়ে ৷ তিন স্তর মিলিয়ে শূন্যপদ প্রায় ৩২ হাজারেরও কিছু বেশি ৷ মাধ্যমিক স্তরে প্রায় ১৩ হাজার শূন্যপদের জন্য পরীক্ষায় বসেন প্রায় এক লাখ ৪৩ হাজার পরীক্ষার্থী ৷ উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ৫ হাজার শূন্যপদের জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় এক লক্ষ ২৩ হাজার ৷ এই বিপুল পরিমাণ পরীক্ষার্থীদের ভবিষ্যত এখন আইনি ফাঁসে আবদ্ধ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে নয়া মামলা দায়ের হাইকোর্টে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement