advertisement

মমতা-হাসিনা বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কে জোর

Last Updated:
#কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ শনিবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে ৷
তবে সৃত্র মারফত জানাা গিয়েছে, প্রথমে মূল সফরসূচিতে এই বৈঠকের উল্লেখ ছিল না । কারণ, ব্যস্ত সফরসূচিতে বৈঠকের সময় বের করা কঠিন হচ্ছিল। পরে সময় বের করা সম্ভব হলে সফরসূচিতে এ বৈঠকের সময় যোগ করা হয়।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসানসোলে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে যোগ দিয়ে সম্মানসূচক 'ডি-লিট' ডিগ্রি গ্রহণ করেন। এরপর তিনি কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে হোটেল তাজ বেঙ্গলে ফিরে আসবেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এক ঘণ্টা দু'জনের একান্ত আলাপচারিতার জন্য রাখা হয়েছিল ৷ সেইমতোই এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে আলোচনা হয় ৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ রাজ্যে বঙ্গবন্ধু মুজিবর রহমান ভবন করতে রাজ্য সরকার ৷ এ নিয়ে হাসিনার সঙ্গে কথা হয়েছে ৷ একই সঙ্গে দু’দেশের সাংস্কৃতিক সম্পর্কে উন্নতি, বাণিজ্য-দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে ৷ বৈঠক শেষে সে দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন হাসিনা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতা-হাসিনা বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কে জোর
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement