advertisement

Mithun Chakraborty: করোনায় আক্রান্ত হননি, নিজেই জানালেন মিঠুন

Last Updated:

গত ৭ মার্চ বিজেপি-তে যোগ দিয়েছিলেন মিঠুন৷ এর পর রাজ্যের বিভিন্ন প্রান্ত লাগাতার প্রচার করেছেন তিনি৷

সুস্থই আছেন মিঠুন৷
সুস্থই আছেন মিঠুন৷
#কলকাতা: করোনায় আক্রান্ত হননি অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর নিজেই এ কথা জানিয়েছেন অভিনেতা৷
কয়েকদিন আগে পর্যন্ত রাজ্যে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন বিজেপি নেতা মিঠুন৷ তবে ভোট প্রচারের শেষ দিকে রায়গঞ্জে প্রচারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি৷ তার পরে অবশ্য আর তাঁকে প্রচারে অংশ নিতে দেখা যায়নি৷ তখন অবশ্য শোনা গিয়েছিল, প্রচণ্ড গরমে শরীর জলশূন্য হয়ে পড়ায় অসুস্থ বোধ করেন মিঠুন৷
এ দিন ফিল্মফেয়ার-এর তরফে ট্যুইট করে মিঠুনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়৷ পরে, ফিল্মফেয়ারই ট্যুইট করে ফের জানায়, করোনায় আক্রান্ত হননি বলে নিজেই জানিয়েছেন মিঠুন৷ অভিনেতা জানিয়েছেন, একটানা প্রচার চালানোর পর বর্তমানে ছুটি কাটাচ্ছেন তিনি৷
advertisement
advertisement
গত ৭ মার্চ বিজেপি-তে যোগ দিয়েছিলেন মিঠুন৷ এর পর রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার প্রচার করেছেন তিনি৷ রোড শো থেকে জনসভা, বিজেপি-র হয়ে রোজ একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি৷ শুভেন্দু অধিকারীর হয়ে নন্দীগ্রামে গিয়েও প্রচার করেন তিনি৷ প্রথমে এমনও শোনা গিয়েছিল, মিঠুন হয়তো নির্বাচনে বিজেপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করবেন৷ শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mithun Chakraborty: করোনায় আক্রান্ত হননি, নিজেই জানালেন মিঠুন
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement