advertisement

কাশ্মীর প্রসঙ্গে ভারতের সঙ্গে কথা বলতে রাজি, জানালেন ইমরান খান

Last Updated:

গতকালই পাকিস্তানে নির্বাচন সম্পন্ন হয়েছে প্রাক্তন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান-তেহরিক-এ-ইনসাফ ১১৩ টি আসনে এগিয়ে রয়েছে ৷

#ইসলামাবাদ: গতকালই পাকিস্তানে নির্বাচন সম্পন্ন হয়েছে প্রাক্তন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান-তেহরিক-এ-ইনসাফ ১১৩ টি আসনে এগিয়ে রয়েছে ৷ সরকার গড়তে হলে দরকার ১৩৭টি আসন ৷ তাই বলা যেতেই পারে যে অন্যদের পিছনে ফেলে সরকার গড়ার পথে ইমরানের দল ৷ বাকিটা এখন শুধুই সময়ের অপেক্ষা ৷
এই পরিস্থিতিতে ইমরান খান জানিয়েছেন বহু সময় ধরে কাশ্মীরের বাসিন্দারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন ৷ তাঁদের কথা ভেবেই ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি ৷ তিনি আরও যোগ করেছেন যদি ভারত চায় তবে তিনিও আলোচনার টেবিলে বসতে রাজি ৷ এরফলে দু'দেশের সম্পর্কের উন্নতি হতে পারে বলেই তাঁর আশা ৷
advertisement
ইমনার খানের দল সংখ্যা গরিষ্ঠতার থেকে আর মাত্র কয়েকটি আসন দূরে ৷ পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশারফ এক বিবৃতিতে জানিয়েছেন এতদিনে পাকিস্তান এক যোগ্য নেতা পেয়েছে ৷ আগামী দিনে পাকিস্তানের উন্নতিতে ইমারানের অনেক বড় ভূমিকা থাকবে বলেই তাঁর আশা ৷ তবে ইমরান কাশ্মীর নিয়ে সরব  হলেও সন্ত্রাস নিয়ে ছিলেন নীরব। প্রশ্ন এখন পাকিস্তান যোগ্য নেতা পেলেও ভারত কি  পেল যোগ্য প্রতিবেশী নেতা  ? এই এখন লাখ টাকার প্রশ্ন।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কাশ্মীর প্রসঙ্গে ভারতের সঙ্গে কথা বলতে রাজি, জানালেন ইমরান খান
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement