advertisement

বিনোদন দুনিয়ার মানুষদেরও নিজেদের এন্টারটেন করতে হয় : তনুশ্রী

Last Updated:
#কলকাতা: মডেল হলেই নায়িকা হওয়ার রাস্তা মসৃণ হয়, তেমনটা মোটেই নয় ৷ অন্তত তনুশ্রী চক্রবর্তীর ক্ষেত্রে তা একেবারেই নয় ৷ যথেষ্ট লড়াই করে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয়েছে তাঁকে ৷ অভিনয় তাঁর একমাত্র প্যাশন ৷ তাই অভিনয়ের সঙ্গে কোন কম্প্রোমাইজ করতে রাজি নন ৷ ইন্টারভিউয়ের জন্য সময় ঠিক হয়েছিল রবিবার সকালে ৷ দুবার রিং ৷ এর পরই তুললেন ফোন ৷ ওপার থেকে ভেসে এল তনুশ্রীর গলা ৷ প্রথমে হল কুশল বিনিময় , তারপর শুরু ইন্টারভিউ ৷
আবিরের সঙ্গে জুটি বেঁধে ছবি ? কেমন অভিজ্ঞতা ?
আবির আমার ভীষণ প্রিয় ৷ তবে আমার থেকে বেশি আবির ভক্ত আমার মা ৷ আবিরের সব ছবি আমার মা দেখেছেন ৷ মা খুবই ভালবাসেন আবিরকে ৷ আর আবিরের সঙ্গে আমার সব সময় খুনসুটি হতেই থাকে ৷
advertisement
তাহলে তো শুটিং-এ মজা হয়েছে নিশ্চয়ই ?
advertisement
একদম ৷ ফ্ল্যাট নম্বর 609 যে ভয়ের ছবি শুটিং-এ তো কোনভাবেই মনে হয়নি ৷ টেকনিশিয়ান থেকে আমরা সবাই এত মজা করেছি শুটিং চলাকালীন যে সবাই বলত ভয়ের ছবি তৈরি হচ্ছে, একটু ভয় তো পাওয়া উচিৎ !
ছবিতে তো আগে সোহিনীর থাকার কথা ছিল, ওকে রিপ্লেস করলেন?
এনিয়ে কোন কথা বলতে চাই না প্লিজ ৷
advertisement
পরিবারের কেউ তো ফিল্মে ছিলেন না ৷ নিজের চেষ্টায় নিজের জায়গা বানিয়েছেন ৷ কাদের পাশে পেয়েছিলেন?
আমি অনেককেই অভিভাবক হিসেবে পেয়েছি ৷ অনেকের আর্শীবাদ পেয়েছি ৷ সাহায্যও ছিল অনেকের
যেমন ?
প্রথম নাম অরিন্দম শীল ৷ অরিন্দমদা আমায় ছবি নিয়ে অনেক টিপস দিয়েছেন ৷ ওর ছবিতেও কাজ করেছি ৷ কমলেশ্বর মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতাদের নামও বলতে হবে ৷
advertisement
মাঝরাতে খুব সমস্যায় পড়লে কাকে ফোন করতে পারেন ?
এদের সবাইকেই ফোন করতে পারি যে কোন সময় ৷ সমস্যায় পড়লে তো কথাই নেই ৷ আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে, আমার বিশ্বাস ৷
আর মহিলা ব্রিগেড, মানে আপনার গার্লফ্রেন্ডেসরা ?
নুসরত, মিমি, পাওলি, সোহিনী এরা সবাই আমার খুব ভাল বন্ধু ৷ নায়িকারা বন্ধু হতে পারে না এই মিথটা ভেঙেছে অনেকদিন আগেই ৷
advertisement
অভিনয় করছেন সঙ্গে নিজের ব্যবসাও সামলাচ্ছেন ৷ কীভাবে করছেন ?
নাহ, দুটো নয় ৷ অভিনয়ই আমার প্রথম ও প্রধান নেশা ও পেশা ৷
প্রেম তো করছেন অনেকদিন, কিন্তু কেন প্রকাশ্যে আনেন না বিষয়টি ?
দেখুন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনদিন কথা বলতে চাই না ৷ ভালবাসিও না ৷ আমার সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র জায়গা পায় আমার কাজ ৷ আর আমার কাজ নিয়েই সবার প্রশ্ন থাকতে পারে, আমার প্রেম নিয়ে নিশ্চয়ই নয় ৷ (এই বলেই জোরে হেসে উঠলেন নায়িকা)
advertisement
যখন অভিনয় করছেন না, তখন কী করেন ?
অনেক কাজ ৷ যারা অন্যদের এন্টারটেইন করেন, তাঁদের নিজেদের এন্টারটেইনমেন্টের কথাও ভাবতে হয় ৷ নিজেকে ভাল রাখতে সিনেমা দেখি, বই পড়ি, বেড়াতে যাই, রান্না করি, কেক বেক করি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিনোদন দুনিয়ার মানুষদেরও নিজেদের এন্টারটেন করতে হয় : তনুশ্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement