advertisement

আপনি কি ডায়াবেটিক? তাহলে রক্তচাপ সামলে না রাখলেই বিপদ!

Last Updated:
#কলকাতা: আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত? সেই সঙ্গে উচ্চ রক্তচাপের সমস্যাতেও ভোগেন? তাহলে সাবঘান থাকুন৷ যে কোনও সময় হতে পারে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো সমস্যা৷ এমনকী নষ্ট হয়ে যেতে পারে কিডনিও৷
মার্কিন যুক্তরাষ্ট্রের রুটগার্স ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন, সবচেয়ে বেশি অর্গান ইনজুরি বা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটে অ্যাকিউট হার্ট অ্যাটাকের কারণে (৪৯.৬ শতাংশ), এরপরেই রয়েছে নন-এসটি এলিভেশন মায়োকরডিয়াল ইনফ্র্যাকশন টাইপের হার্ট অ্যাটাক (৪১.৭ শতাংশ)৷
advertisement
advertisement
এই ধরনের হার্ট অ্যাটাককে বলা হয় হাইপারটেনসিভ এমার্জেন্সি৷ রুটগার্স ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইরিনা বেনেনসন জানান, ডায়াবেটি এবং নন-ডায়াবেটিক সকলেই ক্ষেত্রেই এই ধরনের অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে৷ কিন্তু যদি ডায়াবেটিক হওয়ার পাশাপাশি যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে অঙ্গ, প্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়৷
এই গবেষণার জন্য গবেষকরা ৭৮৩ জন ডায়াবেটিক ও ১০০১ জন নন-ডায়াবেটিক রোগীকে বেছে নেন৷ গবেষণায় দেখা গিয়েছে ডায়াবেটিকরা উচ্চ রক্তচাপের কারণে কোনও রকম কার্ডিওভাসকুলার সমস্যা, কিডনির অসুখ বা অ্যানিমিয়ায় আক্রান্ত হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকি ৫৭ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আপনি কি ডায়াবেটিক? তাহলে রক্তচাপ সামলে না রাখলেই বিপদ!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement