advertisement

ফের কমল পেট্রোল-ডিজেলের দাম, কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত

Last Updated:

আজ আবার ফের পেট্রোপণ্যের দাম কমল ৷ আজ লিটার প্রতি পেট্রোলের দাম ৮ পয়সা, ডিজেলের দাম ৯ পয়সা কমল ৷ কর্ণাটক নির্বাচনের লাগাতার ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছে ৷ ফলত দিশেহারা সাধারণ মানুষের কাছে হয়ত কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে আসবে ৷

#নয়াদিল্লি: আজ আবার ফের পেট্রোপণ্যের দাম কমল ৷ আজ লিটার প্রতি পেট্রোলের দাম ৮ পয়সা, ডিজেলের দাম ৯ পয়সা কমল ৷ কর্ণাটক নির্বাচনের লাগাতার ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছে ৷ ফলত দিশেহারা সাধারণ মানুষের কাছে হয়ত কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে আসবে ৷
গতকাল কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ছিল ৮০.৯২ টাকা, লিটার প্রতি ৮ পয়সা দাম কমায় আজ লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়াল ৮০.৮৪ টাকা ৷ লিটার প্রতি ডিজেলের দাম গতকাল ছিল ৭১.৬৬ টাকা, ৯ পয়সা কমায় আজ কলকাতায় ডিজেলের লিটার প্রতি দাম ৭১.৬৬ টাকা হয়েছে ৷
বিগত ৪ দিন ধরে পেট্রোপণ্যের মূল্য সামান্যতম হ্রাসের ফলে কিছুটা হলেও নিশ্চিন্তে সাধারণ মানুষ ৷ তবে এরই মাঝে নতুন ঝটকা আপাতত সামল দিতে হবে আম আদমি-কে ৷ রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন করে মাথায় হাত পড়ল মধ্যবিত্তের মাথায় ৷ স্বাভাবিক ভাবেই ফের লেগেছে মধ্যবিত্তের হেঁশেলে লেগেছে আগুন ৷ টান পড়ল খেটে খাওয়া মানুষের পকেটে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের কমল পেট্রোল-ডিজেলের দাম, কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement