advertisement

দেশজুড়ে বাজি নিষিদ্ধ? আজ রায় শীর্ষ আদালতের

Last Updated:

গত ২৮ অগাস্ট এই মামলার রায়দান স্থগিত করে দেয় বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ৷ আজ সেই রায় শোনাবে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট এর আগে জানায়, এই মামলায় বাজি প্রস্তুতকারক ও দেশের ১৩০ কোটি জনতার স্বাস্থ্য, দুই পক্ষেরই স্বার্থ মাথায় রাখা হচ্ছে৷

#নয়াদিল্লি: দীপাবলিতে কি বাজি নিষিদ্ধ হয়ে যাবে গোটা দেশে? আজ অর্থাত্‍‌ মঙ্গলবার এই মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট। বাজিতে বায়ুদূষণ ঠেকাতে দেশজুড়ে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারির জন্য আবেদন করা হয় সুপ্রিম কোর্টে৷
গত ২৮ অগাস্ট এই মামলার রায়দান স্থগিত করে দেয় বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ৷ আজ সেই রায় শোনাবে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট এর আগে জানায়, এই মামলায় বাজি প্রস্তুতকারক ও দেশের ১৩০ কোটি জনতার স্বাস্থ্য, দুই পক্ষেরই স্বার্থ মাথায় রাখা হচ্ছে৷ সে ক্ষেত্রে এই দুই দিকের ভারসাম্য রক্ষা করে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, তা নিয়ে উদ্বিগ্ন একটা বড় অংশের মানুষ৷
advertisement
শীর্ষ আদালতের বক্তব্য, সংবিধানের আর্টিকল ২১ (রাইট টু লাইফ) অনুযায়ী, দেশজুড়ে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞার জন্য দুই পক্ষের মানুষেরই স্বার্থ বিবেচনা করা হয়েছে৷ গত ৮ অগাস্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, বাজি পোড়ানোর জেরে বাতাসে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যায়, যার প্রভাব পড়ে মানুষের ফুসফুসে৷
advertisement
বাজি প্রস্তুতকারীরা সুপ্রিম কোর্টের শুনানিতে বলে, দেশজুড়ে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ না-করে আরও কড়াই আইন ও নীতি কার্যকর করা উচিত৷
advertisement
আরও ভিডিও: বাজি কারখানায় বিধ্বংসী আগুন
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশজুড়ে বাজি নিষিদ্ধ? আজ রায় শীর্ষ আদালতের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement