advertisement

কান্দিতে অ্যাসিড হামলার শিকার যুবতী

Last Updated:

কান্দিতে অ্যাসিড হামলার শিকার যুবতী

#কান্দি: প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে অ্যাসিড হামলার শিকার এক যুবতী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, মুর্শিদাবাদের কান্দি থানার জেমো বিশ্বাস পাড়া এলাকায়। আহত যুবতীর নাম রবিইন নেসা খাতুন।
২০ বছরের রবিইন এখন কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গিয়েছে, জল তোলা নিয়ে রবিইনের বচসা বাঁধে প্রতিবেশী কাশিম সেখ, রেনুকা বিবি ও আশিদা বিবির সঙ্গে। ঝগড়ার জেরেই রবিইনের উপর অ্যাসিড হামলা করে কাশেম সেখ, আশিদা বিবি ও রেনুকা বিবি। তিনজনের বিরুদ্ধে কান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কান্দিতে অ্যাসিড হামলার শিকার যুবতী
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement