TRENDING:

Latest Videos

Watch latest videos on breaking news, politics, sports, fashion, celebrities and more.

হাজারদুয়ারি তো অনেকবার গিয়েছেন, এবার দেখুন মুর্শিদাবাদের কাঠগোলা বাগানবাড়ির চোখ ধাঁধানো রূপ!

Last Updated: Mar 19, 2026, 20:41 IST

মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস। সপ্তাহান্তে বেড়াতে যেতে চাইছেন। হাজারদুয়ারি তো যান, তবে ঘুরে আসুন ঝটিকা সফরে কাঠগোলা বাগানে। দেখুন চোখ ধাঁধানো আলোকময় এই বাগান বাড়ি। মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে ৪ কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগানবাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই। জায়গাটার নাম কেন ‘কাঠগোলা’ হল, তা নিয়ে দু’টি মত প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড়ো নহবত গেট, তার সামনে পূর্ব-পশ্চিমে রাস্তা চলে গিয়েছে। লোকে বলেন, এই রাস্তার দু’পাশে ছিল কাঠের গোলা। সেখান থেকে এই নামটা এসেছে বলে মনে করেন অনেকে। এই বাগানবাড়ি ফুলের জন্যও বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস, কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা।

Advertisement

মুর্শিদাবাদে খুশির হাওয়া! ২২ বছর পর প্রাণ ফিরছে নশিপুর রোড স্টেশনে, ৯ কোটির প্রকল্পে কী কী সুবিধা পাবেন যাত্রীরা? জানুন বিস্তারিত

Last Updated: Mar 13, 2026, 06:55 IST

Indian Railways: নশিপুর-আজিমগঞ্জ রেল সেতুর কাজ শেষ হওয়ার মুখে এবার নশিপুর রোড স্টেশনকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। দীর্ঘ দু'দশক পর স্টেশনটি চালুর খবরে খুশি স্থানীয় বাসিন্দারা। প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করেছে রেল।

Bangla News: ভেসেলে গাড়ি তুলতে গিয়ে গঙ্গায় পড়ল চার চাকা, আহত চালক

Last Updated: Feb 27, 2026, 06:12 IST

মুর্শিদাবাদের লালবাগ সদরঘাটে ফের চারচাকা গাড়ি নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার একটি গাড়ি ‘ভেসেলে’-এ (ছোট ফেরি) তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা গঙ্গায় পড়ে যায়। ঘটনায় গাড়ির চালক আহত হন।

Advertisement

Bangla News: স্বাধীনতার ৭৬ বছর পরও কাঁচা রাস্তা, পাকা পথের দাবিতে 'এই' জায়গায় গণস্বাক্ষর

Last Updated: Feb 21, 2026, 08:54 IST

স্বাধীনতার ৭৬ বছর পরও কাঁচা রাস্তা, পাকা পথের দাবিতে রাধানগরের গণস্বাক্ষর, পথশ্রী প্রকল্পের মাধ্যমে সমাধানের আশ্বাস প্রশাসনের। ভোট আসে, ভোট যায়—কিন্তু রাস্তার হাল ফেরে না। এই আক্ষেপ এখন মুর্শিদাবাদের ভরতপুর-১ নম্বর ব্লকের রাধানগর গ্রামের বাসিন্দাদের নিত্যদিনের বাস্তবতা।

বিনা কোচিংয়ে নজরকাড়া সাফল্য, WBCS ক্র্যাক করে বাংলার আলমগীর চমকে দিলেন গোটা দেশকে

Last Updated: Feb 02, 2026, 20:42 IST

ব্যবহার করেনি স্মার্ট ফোন। বিনা কোচিং নজরকাড়া সাফল্য ডব্লিউ বি সি এস, মেনে চলুন কিছু টিপস, আপনিও হবেন সফল। বেলডাঙ্গার ছেলের নজরকাড়া রেজাল্টে গর্বিত এলাকাবাসী। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গার প্রত্যন্ত এলাকার এক সাধারণ পরিবারের ছেলে ডব্লিউ বি সি এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজর কাড়ল জেলাবাসীর। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার জানকিনগর গ্রামের বাবা নিফাজ সেখ ও মা সালেহা বেগমের পুত্র আলমগীর হোসেন ডব্লিউ বি সি এস পরীক্ষায় এবছর র‍্যাংক করেছেন ২০। ডব্লিউ বি সি এস পরীক্ষার রেজাল্ট বেরোতেই খুশির হাওয়া আলমগীরের পরিবারে, গর্বিত পরিবার সহ গোটা গ্রামবাসী। বেলডাঙ্গা থানার জানকিনগর গ্রামের প্রথম ডব্লিউ বি সি এস অফিসার হলেন তিনি।

Advertisement

Video: অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে ঘুড়ি ওড়ালেন আমির খান! দেখুন ভিডিও

Last Updated: Feb 02, 2026, 19:52 IST

সোমবার বিকালে জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই অবস্থিত উত্তরণে অরিজিতের সিংয়ের যে স্টুডিও সহ বাড়ি আছে সেখানে ছাদে উঠেই ঘুড়ি উড়ালেন আমির খান। প্রায় আধ ঘণ্টা জিয়াগঞ্জের আকাশে ঘুড়ি উড়িয়েছেন আমির খান। আমির খান কে এক ঝলক দেখার জন্য মহিলা থেকে পুরুষ সকলের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনকি ছাদ থেকেও মহিলাদের কে হাত নাড়তে দেখা যায় বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খানকে। নতুন কোনও প্রজেক্টের জন্য অরিজিতের সঙ্গে দেখা করলেন আমির? দু’জনে একসঙ্গে নতুন কিছু তৈরি করতে চলেছেন? শুরু হয়েছে জল্পনা। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে আমির বা অরিজিৎ কারও তরফেই কিছু জানানো হয়নি। তবে এ দিন দুপুরে আমির খানের আসার খবর ছড়িয়ে পড়তেই অরিজিতের বাড়ির আশপাশে কৌতূহলী মানুষ ভিড় করেন। আমির খান গাড়ি থেকে নেমে উপস্থিত জনতাকে হাত তুলে সম্বোধন করে অরিজিতের বাড়িতে ঢুকে পড়েন। সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে।

১২ নম্বর জাতীয় সড়কের ধারে এই দোকানের রুটি-তড়কা খেলে স্বাদ মুখে লেগে থাকবে

Last Updated: Jan 30, 2026, 00:41 IST

Murshidabad News: মুর্শিদাবাদের ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে অনেকেই কেউ যান উত্তরবঙ্গে আর কেউ রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। এই ১২ নম্বর জাতীয় সড়কের ওপরেই পলসন্ডাতে আছে এক বিখ্যাত ধাবা, যেখানে খাবার পাওয়া যায় তড়কা ও রুটি। শীতের রাতে তড়কা ও রুটি খেতে ভিড় জমান মালদা থেকে বীরভূম বিভিন্ন জেলার সাধারণ মানুষ। শুধু তড়কা মেলে বাটার দেওয়া, অথবা চিকেন দেওয়া। আর তা খেতেই ভিড় করেন ভোজন রসিকরা।

Advertisement

দৈনিক ৩ কেজি চালের ভাত আর ৩৬টি রুটি! সাগরদিঘীর ১৪ বছরের জিশানের ওজন এখন ১৪০ কিলো

Last Updated: Jan 13, 2026, 20:33 IST

তিন কেজির চালের ভাত খায় দৈনিক গড়ে ১৪বছরের নাবালক। আজব কিশোরের খাবারের জোগাড় হন্যে দিন মজুর বাবা। জিশান সেখ, বয়স ১৪বছর।বর্তমানে স্থানীয় স্কুলে নবম শ্রেণির ছাত্র। ওজন ১৪০ কিলো। তবে এমন এক বিরল প্রজাতির রোগের কারণে রীতিমতো দিশেহারা অবস্থায় পড়েছে তার পরিবার। নাবালকের প্রতিদিনের খাবার খেতেই হিমসিম খাচ্ছেন পরিবার। দিন আনা দিন খাওয়া সামান্য রোজগেরে দিনমজুর বাবা মুনসাদ আলি। ইতি মধ্যেই ছেলের বিরল রোগে আক্রান্ত, তাই চিকিৎসার বন্দোবস্ত করে তাকে প্রাণে বাঁচানোর লড়াই করছেন।

পৌষ মাস উপলক্ষে জমে উঠেছে কীরিটেশ্বরী মন্দিরের মেলা

Last Updated: Jan 06, 2026, 20:53 IST

মুর্শিদাবাদ জেলা নবাবের জেলা হলেও জেলাতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম কিরীটেশ্বরী মন্দির। মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত প্রাচীন মন্দির কিরীটেশ্বরী। মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণাকালী ধ্যানে পূজিতা। বর্তমানে পৌষ মাস উপলক্ষে চলছে বিশাল মেলা। পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। বিভিন্ন ছোট ছোট খাবারের ষ্টলের পাশাপাশি বসছে বেশ কিছু দোকান। শনিবার ও মঙ্গলবার পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন । প্রত্যেক নিশি রাতেই মায়ের পুজো হয় এই মন্দিরে। কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্য বহু মত প্রচলিত আছে। প্রাচীন ইতিহাস অনুসারে এর নাম ছিল কিরীটকণা। তাই কেউ বলেন এখনে সতীর মুকুটের কণা পড়েছিল, আবার কেউ বলেন ললাট বা কপাল।

Advertisement

এই মিষ্টি খেলেই বাকি যেকোন মিষ্টির স্বাদ খাওয়া ভুলে যাবেন, কোথায় পাবেন জেনে নিন

Last Updated: Dec 30, 2025, 19:36 IST

Murshidabad News: মালাই স্যান্ডউইচ ও শাহী টুকরা এই মিষ্টি হয়তো খাননি। কিন্তু এই মিষ্টি খেলেই বাকি যেকোন মিষ্টির স্বাদ খাওয়া ভুলে যাবেন ।শহর বহরমপুরে ওয়াই এম এ মাঠে স্বামী স্ত্রীর হাতে এই মিষ্টি খেতে ভিড় করছেন ক্রেতারা। ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই মিষ্টির পদ। বিশেষ করে দুধের মিশ্রন দিয়ে তৈরি শাহী টুকরা খাচ্ছেন ভোজন রসিক বাঙালি।

সোনার থেকেও দামি! জাপানের মিয়াজাকি আম এবার আপনার বাড়ির টবে, শুধু জানতে হবে আসল টিপস!

Last Updated: Dec 03, 2025, 20:35 IST

সোনার থেকেও বেশি দামি। বিশ্বের অন্যতম দামি আম মিয়াজাকি এবার চাইলে আপনি বাড়িতে লাগিয়ে ফেলতে পারেন। জাপান থেকে আসছে চারা। এবার জাপানি আমের চাষ শুরু হতে চলেছে মুর্শিদাবাদে! জানেন কি বিশ্বের সবচেয়ে দামি আম কি? উত্তর একটাই, জাপানের ‘মিয়াজাকি’ আম। শুধুমাত্র উদ্যোগ নিয়েই থেমে নেই, সেই জাপানি প্রজাতির আমচাষের পদ্ধতি-সহ যাবতীয় খুঁটিনাটি দিচ্ছেন বিক্রেতারা। এই আমের ফলন হলে লক্ষাধিক টাকা বাজার দরে বিক্রি হতে পারে বলে দাবি বিক্রেতাদের।

Advertisement

মুর্শিদাবাদের খেজুর গুড়ের চা শীতের হিট—দূরদূরান্ত থেকে ভিড় উপচে পড়ছে

Last Updated: Dec 02, 2025, 19:43 IST

যারা চা প্রেমী সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঘনঘন চা খাওয়ার অভ্যাস রয়েছে তারা অনায়াসে খেতে পারেন নলেন গুড়ের তৈরি চা। ধুলিয়ানের কাঞ্চনতলা গঙ্গা ঘাটে রাজীব মহলদারের দোকানে রয়েছে খেজুরের গুড় দিয়ে ধামাক্কা চা। আর সেই চা খেতে ভিড় জমেছে মানুষজন। এবার চায়ের স্বাদ কে আরও বাড়িয়ে তোলার জন্য ভাল চা পাতার পাশাপাশি, চিনি বাদ দিয়ে গুড়ের ব্যবহার করছেন মুর্শিদাবাদের অনেক চায়ের দোকান দারেরা। ধুলিয়ান কাঞ্চন তলা গঙ্গা ঘাটের খেজুর গুড়ের চাকি ভেঙে, তৈরি হচ্ছে চা। সেই টাকে মাটির ভাঁড়ে পরিবেশন করছেন গ্রাহকদের। এক চুমুক লাগাতেই, যেন অমৃত। সত্যি কথা বলতে গেলে কোন তুলনা হয়না। আর চা বিক্রি হচ্ছে দশটাকা হিসেবে।

রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে মুর্শিদাবাদের বিখ্যাত পর্যটন কেন্দ্র

Last Updated: Nov 25, 2025, 20:13 IST

Murshidabad News: রক্ষণাবেক্ষণের অভাবে মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন স্থান জীবন্ত কবর যা আজ ধ্বংসের মুখে। চলছে হেরিটেজ সপ্তাহ। কিন্তু এখনও অবহেলা পড়ে আছে এই পর্যটন কেন্দ্র।

Advertisement

শাঁখার আঁতুড়ঘর মুর্শিদাবাদের বাজিতপুর! দেখুন কীভাবে তৈরি হয় নকশা কাটা ঐতিহ্যবাহী শাঁখা

Last Updated: Nov 22, 2025, 17:25 IST

কথিত আছে, স্বামীর মঙ্গল কামনায় শাঁখা পরে থাকেন বাঙালি মহিলারা। এটা বিয়েরই একটা চিহ্ন। হিন্দু শাস্ত্র অনুযায়ী শাঁখা ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে, প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতের সময়কাল থেকে শাঁখার ব্যবহার শুরু হয়। রয়েছে বিরাট ইতিহাস। এই শাঁখা দেশ-বিদেশে পৌঁছয় বাঙালি শিল্পীদের হাত ধরে। রাজ্যেই রয়েছে শাঁখার আঁতুড়ঘর। মুর্শিদাবাদের ডোমকল, সেখানে রয়েছে বাজিতপুর গ্রাম। শাঁখার জন্য বিখ্যাত দেশে। মুর্শিদাবাদের এই গ্রামে ঘরে ঘরে তৈরি হয় হরেকরকমের নকশার শাঁখা। কলকাতা থেকে দিঘা, মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার জলপাইগুড়ি-সহ ত্রিপুরা ও অসমেও এখান থেকেই শাঁখা রপ্তানি হয়।

সেনা জওয়ানের পরিবারের উপর হামলা, ধারাল অস্ত্র দিয়ে কোপ!

Last Updated: May 22, 2025, 20:28 IST

Murshidabad News: সেনা জওয়ানের পরিবারের উপর হামলা, ধারাল অস্ত্র দিয়ে কোপ! রণক্ষেত্র মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকা। ঘটনায় আহত একাধিক। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল