
IMD Weather Alert: আজ-আগামিকাল নাভিশ্বাস দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৭ ডিগ্রি। রবি থেকে বুধবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
IMD Weather Alert: শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই চরম অস্বস্তি! আজ-আগামিকাল নাভিশ্বাস দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা। চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৭ ডিগ্রি। রবি থেকে বুধবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
Dilip Ghosh: টেনিস ক্রিকেট লীগের উদ্যোগে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের আয়মা এলাকায় শুরু হল তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে একেবারে মাঠে নেমে পড়লেন দিলীপ ঘোষ নিজেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে৷ সেই লক্ষ্য নিয়েই শুভেন্দু অধিকারীকে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সমর্থনে ভবানীপুরে রোড শো করতে এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করার পাশাপাশি বিরোধী দলনেতার মনোনয়নেও হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
সাত বছর আগে তাঁর রোড-শো ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল কলকাতায়। সাত বছর পরে বৃহস্পতিবারেও তেমনই পরিস্থিতি তৈরি হতে পারত। কিন্তু অমিত শাহ সন্তর্পণে তা এড়িয়ে গেলেন। বৃহস্পতিবার হাজরা মোড়ে জমায়েত এবং সংক্ষিপ্ত জনসভা করে একটি সুসজ্জিত ট্রাকে চড়ে রোড শো শুরু করেছিলেন শাহ। ট্রাকের মাথায় শাহের পাশে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু ছাড়াও ছিলেন রাসবিহারী, বালিগঞ্জ এবং চৌরঙ্গীর বিজেপি প্রার্থী যথাক্রমে স্বপন দাশগুপ্ত, শতরূপা এবং সন্তোষ পাঠক। ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর পাশেই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়ন জমা দেওয়ার পর শাহকে প্রণামও করেন বিরোধী দলনেতা। এ দিকে, শুভেন্দুর মনোনয়ন কর্মসূচির সময় তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‘আমাদের শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন। আমি ওঁকে বললাম, শুধু নন্দীগ্রাম নয়। মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে। আর ওঁর তো রেকর্ড আছেই। গত ভোটে মমতা পশ্চিমবঙ্গে সরকার তো গড়েছিলেন, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুদার কাছে হেরে গিয়েছিলেন। এ বার মমতা গোটা রাজ্যে তো হারবেনই, ভবানীপুরেও হারবেন। ১৭০ আসনে জিতলে রাজ্যে পরিবর্তন হবে। ভবানীপুরের মানুষ একটা আসন বিজেপিকে জিতিয়ে দিলে আপনা থেকেই পরিবর্তন হয়ে যাবে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভয়-ডরহীন হয়ে ভোট দিন ৷’’ হাজরা মোড়ের সভা থেকে হুঙ্কার অমিত শাহের ৷
DA News: সোমবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার একটি বৈঠক ডাকা হয়েছে।
Digha: মৃত দু'জনের নাম কুন্তল চক্রবর্তী (৩৫) ও শৈলজা ভরদ্বাজ (৩০)। বাড়ি সোদপুরের ঘোলা থানা এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল সমুদ্রে নামার পর দুজনেই বেসামাল হয়ে পড়েন প্রবল ঢেউয়ে। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি দুজনকে উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে যায়।
Mamata Banerjee slams BJP: মুর্শিদাবাদের সুতির জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, "গন্ডগোল আমি সমর্থন করি না''।
Malda SIR Protest: শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে কমিশন
Malda SIR Protest: ভার্চুয়াল উপস্থিত থাকতে হবে তদন্তকারী সংস্থার আধিকারিককে।
West Bengal SIR News: রাজ্যের বিভিন্ন জায়গায় বুধবারও একই ছবি। বাদ যাওয়া নামের বেশিরভাগই মুসলিম।
Mamata Banerjee: ফের বিজেপি সরকারকে নিশানা তৃণমীল নেত্রীর।
কমিশন সূত্রে জানা যাচ্ছে, মমতার বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এখনও ‘অমীমাংসিত’ রয়েছে ১৪ হাজার ১৫৪ জনের নাম। অন্য দিকে, শুভেন্দুর নন্দীগ্রামেও ‘অমীমাংসিত’ রয়েছে ৮ হাজার ৮১৯ জন ভোটারের তথ্য।
বড়ঞায় সভা শেষে ঝড়বৃষ্টিতে কপ্টার নবগ্রামে নামতে পারেনি, পাইলট কপ্টার ফেরান, মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথে নবগ্রামে তৃণমূল প্রার্থী প্রতিমা রজকের সমর্থনে যাচ্ছেন
LPG Gas Price Hike: ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ২১৮ টাকা। ১৯৯০ থেকে দাম বেড়ে হল ২১৮ টাকা। পয়লা এপ্রিল থেকে লাগু হবে নতুন দাম।