রাজ্য সরকারের উদ্যোগে খুলল চা বাগান। উত্তরবঙ্গের বন্ধ ১৯ চা বাগান খুলল। গত দেড় মাসে উত্তরবঙ্গের উনিশটি চা বাগান খুলেছে। বন্ধ চা বাগান খোলায় খুশি শ্রমিকরা।

পাহাড়ে ছড়াল আতঙ্ক। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। উত্তরবঙ্গে কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতাতেও। উৎপত্তিস্থল সিকিম। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬! বহু পর্যটকই এখন পাহাড়ে আছেন। এই ঘটনায় তাঁরাও চিন্তিত। দিন কয়েক আগে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক বার ভূমিকম্পে কেঁপে ওঠে। দফায় দফায় সিকিমের বিভিন্ন অংশে ভূমিকম্প হয়েছে। সে সময় ১৩ বার ভূমিকম্প হয়। সে সময় ভূমিকম্পের উৎসস্থল রাবাংলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ফের ভূমিকম্প হয় পশ্চিমবঙ্গের উত্তরের ওই ছোট্ট রাজ্যে। রিখটার স্কেলে মাত্রা ৪.৬।
এসআইআর-এর কাজ করতে গিয়ে কেন তাঁকে সাসপেন্ড হতে হল, এখনও বুঝতে পারছেন না ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায় চৌধুরী৷ এসআইআর-এর ভেরিফিকেশন করতে গিয়ে ভোটারদের ভুল নথি আপলোড করার অভিযোগে রাজ্যের ৭ জন আধিকারিককে চাকরি থেকেই সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন৷ যে এইআরও-দের সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায় চৌধুরী৷ নির্বাচন কমিশনের নির্দেশে সাসপেন্ড হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে ময়নাগুড়ি ব্লকে কর্তব্যরত এইআরও ডালিয়া রায় চৌধুরীকে ডেকে পাঠালেন জলপাইগুড়ি জেলা শাসক। ময়নাগুড়ি বিডিওকে সঙ্গে নিয়ে জেলা শাসকের দফতরে আসেন সাসপেন্ড হওয়া ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায় চৌধুরী।
দেশের প্রধান বিচারপতির সামনে এবার সংবিধান রক্ষার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চ থেকেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের প্রধান বিচারপতি সহ সব বিচারপতিকে আমার অনুরোধ, আমাদের সংবিধান, গণতন্ত্র, নিরাপত্তা, ইতিহাসকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান৷ মিডিয়া ট্রায়াল বন্ধ হোক৷ এখন মানুষকে বদনাম করার একটা প্রবণতা তৈরি হয়েছে৷ বেশ কিছু এজেন্সি ইচ্ছাকৃত ভাবে মানহানি করছে৷ আমি নিজের জন্য বলছি না, গণতন্ত্র, দেশ, বিচারব্যবস্থা, সংবিধান, দেশের মানুষকে বাঁচান, সংবিধানকে বাঁচান৷ আমরা আপনাদের কাস্টডিতে রয়েছে৷ আপনারা সংবিধানের রক্ষাকর্তা৷ বিচারব্যবস্থার উপরে কেউ নেই৷’
পারদ যত নামছে ততই যেন টগবগ করে ফুটছে তেল! এই কনকনে ঠান্ডায় বাঙালি তেলে ভাজার স্বাদ নেবে না তা কি করে হয়..! আর এখানেই মাত দেয় জলপাইগুড়ির বিশ্বনাথের কচুরি। বিশ্বনাথের কচুরির টানে আজও ছুটে আসেন দূরদূরান্তের মানুষ।জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় পি সি শর্মা মোড়ে একটি ছোট্ট দোকান কিন্তু তার খ্যাতি ছোট নয়। নাম বললেই চেনে প্রায় প্রত্যেকেই 'বিশ্বনাথের কচুরি'।জলপাইগুড়ি শহর তো বটেই, ময়নাগুড়ি, রাজগঞ্জ, ধূপগুড়ি এমনকি শিলিগুড়ি থেকেও মানুষ ছুটে আসেন এই দোকানের কচুরির স্বাদ নিতে।
ভিন রাজ্যের গোলাপে ছেয়েছে বাজার! পাল্লা দিচ্ছে বাংলার গোলাপও! বিয়ের মরশুম এখন যেন রঙিন শীত জলপাইগুড়িতে! শীতের হাওয়া বইতেই জলপাইগুড়ির ফুলবাজারে ভিড় জমতে শুরু করেছে রঙিন রকমারি ফুল। চন্দ্রমল্লিকা, গোলাপ, রজনীগন্ধা ...শীতের প্রথম সপ্তাহেই একের পর এক ফুল এসে সাজিয়ে তুলছে বাজার।সামনে বিয়ের মরশুম, তাই স্বাভাবিকভাবেই বাড়ছে চাহিদা। তবে এই রঙিন ঋতুর মাঝেই বিক্রেতাদের মুখে খানিক চিন্তার ছাপ রয়েইছে। ফুল ব্যবসায়ীদের কথায়, এ বছর বর্ষার শেষ দিকের অতিবৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের ফুলবাগানের ব্যপক ক্ষতি হয়েছে। বহু জায়গায় জমে থাকা জলে নষ্ট হয়ে গিয়েছে ফুলের চারা। ফলে ফুলের উৎপাদন এসেছে কমে। এর সরাসরি প্রভাব পড়ছে আমদানিতে। কলকাতার আশপাশ থেকে শুরু করে নদিয়া, হুগলি, হাওড়া—সব জায়গা থেকেই এ বছর ফুল আসছে ঠিকই তবে আগের তুলনায় খানিক কম পরিমাণে। অন্যদিকেই ভিন রাজ্য থেকেও ফুলের রমরমা। বেঙ্গালুরু গোলাপ কিংবা বেঙ্গালুরু জিপসির চাহিদা রয়েছে বাজারে।
Jalpaiguri News: জলদাপাড়ার পিলখানায় বেড়ে উঠছে লাকি। সেখানে তাকে মাহুতরা শেখাচ্ছে নানান পাঠ। এদিন সূর্যের তেজ একটু বেশি থাকায় তাকে হলং নদীতে স্নান করালো মাহুত। এই মিষ্টি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
Lottery Winning Super Tips: মাত্র ৯০ টাকা দিয়ে ১ কোটি টাকা পেলেন এই ব্যক্তি! কীভাবে সম্ভব? তার জন্য কী করতে হবে? কীভাবে ভাগ্য সাথ দিল ওই ব্যক্তির জেনে নিন বিস্তারিত।
Water project issue resolved in Jalpaiguri: জলপাইগুড়িতে কাটল জল প্রকল্পের জট। অনিচ্ছুক জমিদাতাদের সঙ্গে পুরসভার বৈঠক। তাতেই কাটল জট। পাইপলাইন বসানোর কাজ শুরু।
Jalpaiguri News: চলছিল গাড়ি সামনে আচমকা হাজির হাতি! তারপর? ভয়ঙ্কর কাণ্ড! জলপাইগুড়ির ঘটনা। শেষমেষ কী হল? দেখুন ভিডিও।
Jalpaiguri News: জ্যোতি বসুকে দেবতার আসনে রেখে পুজো! এই ব্যক্তির কাজ অবাক করবে আপনাকেও রাজনীতির মঞ্চ বদলালেও বদলায়নি রমেন্দ্রনাথ রায়ের প্রতি মানুষের আস্থা। জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের কোনপাকুড়ির বোদাপাড়ায় তার টিনের চাল, বাঁশের বেড়ার বাড়ি আজও সাক্ষী সততার এক বিরল উদাহরণের।
জলপাইগুড়িতে আইসক্রিমে পোকা! আইসক্রিমে বিষাক্ত রং মেশানোর অভিযোগ। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি!খবর পেয়ে আইসক্রিম কারখানায় অভিযান। আইসক্রিম নষ্ট করলেন ক্রেতা ও সুরক্ষা আধিকারিকরা। আইসক্রিম কারখানা থেকে নমুনা সংগ্রহ।
Elephant North Bengal: জলপাইগুড়ির চালসা ব্লকের বেসরকারি রিসর্টে ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে এল একটি বিশালাকার হাতি। ঘটনাটি রিসর্টের সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। হাতি ঢোকার আতঙ্কে ছুটোছুটি শুরু করেন রিসর্টের মানুষজন। হাতিটি অবশ্য কিছুক্ষণ পরে রিসর্ট থেকে বেরিয়ে যায়। পর্যটকের এমন ভরা মরশুমে হাতির আগমনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা।
Viral Jalpaiguri TOTO driver singing in Md Rafi s voice: ডুয়ার্স ঘুরতে এসে মহম্মদ রফির গান শুনতে হলে উঠতেই হবে এই টোটোতে! অবাক হচ্ছেন তো? এই টোটোতে উঠে মহম্মদ রফির বিখ্যাত মন জুড়ানো গান শুনে অবাক এবং মুগ্ধ হোন প্রত্যেক যাত্রী। পেশায় টোটো চালক হলেও নেশায় তিনি গায়ক।
Toto: পুজোর আগে জারি একগুচ্ছ নির্দেশিকা! বন্ধ বহু টোটো। এই নিয়মগুলি না মানলে এভাবেই রোজগার হারাতে হবে টোটো চালকদের! এদিন থেকে জলপাইগুড়িতে শুরু হল বিশেষ অভিযান। বন্ধ করা হয়েছে কয়েকশ টোটো। কিন্তু কেন, কি নিয়ম জারি করা হয়েছে? জানুন বিস্তারিত। শহরে টোটোর দৌরাত্মে নাজেহাল দশা শহরবাসীর। অসংখ্য টোটোর ভিড়ে নিত্যদিন লেগে থাকত ছোট বড় দুর্ঘটনা। যাত্রীদের ইচ্ছা অনুযায়ী রিফিউজ করা থেকে শুরু করে লাগাম ছাড়া ভাড়া আদায় করা সহ নানা অভিযোগে সরব হয়েছিল শহরবাসীর একাংশ। এবার তাতে লাগাম দিতে জলপাইগুড়ি পৌরসভার তরফে জারি হল বিশেষ নির্দেশিকা।