
রাজনৈতিক মহল সূত্রের খবর, এরপরে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাজন্যার৷ যার ফলে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত কোনও দলেই জায়গা হয়নি তাঁর। এবার নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনী ময়দানে নামলেন রাজন্যা হালদার৷ নিজের প্রচারে রাজন্যার মূল বার্তা ‘সোনারপুর তার ঘরের মেয়েকেই চায়’। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণে ইতিমধ্যেই বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে, তবে তাদের কেউই এই এলাকার বাসিন্দা নন এই ইস্যুকেই সামনে রেখে লড়াইয়ে নামছেন রাজন্যা। এদিকে, তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের লাভলি মৈত্র এবং বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়৷ দুজনেই বিনোদন জগতের পরিচিত মুখ। গত পাঁচ বছর এই কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রকেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রাজন্যার দাবি, সোনারপুরের হারিয়ে যাওয়া সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য।