TRENDING:

Roopa Ganguly Nomination Video: রূপা গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা, বিজেপির মিছিলের মধ্যেই তৃণমূলের মিছিল, বারইপুরে উত্তেজনা শুরু

Author :
Last Updated: Apr 07, 2026, 17:01 IST

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হল। ঘটনাটি ঘটে যখন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে মিছিল সহকারে বারুইপুর মহকুমা শাসকের দফতরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়েই কুলতলী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডল-এর সমর্থনে আরেকটি মিছিল বারুইপুর থানার সামনে দিয়ে একই গন্তব্যে এগিয়ে আসছিল। হঠাৎ করেই দুই মিছিল মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে। উভয় পক্ষই নিজেদের দলীয় স্লোগান দিতে শুরু করে এবং একে অপরকে কটাক্ষ করতে থাকে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলেও ব্যাঘাত ঘটে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Roopa Ganguly Nomination Video: রূপা গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা, বিজেপির মিছিলের মধ্যেই তৃণমূলের মিছিল, বারইপুরে উত্তেজনা শুরু
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল