
Bangla News | দিঘার রিয়েল হিরো এঁরা : সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন। কারও হাতে মাইক। কারও চোখ সারাক্ষণ জলের দিকে। দূরে ঢেউয়ের গর্জন। কখনও শান্ত, কখনও হঠাৎই ভয়ংকর রূপ নেয় সমুদ্র। ঠিক তখনই নিঃশব্দে সক্রিয় হয়ে ওঠেন এঁরা। পর্যটকরা আনন্দে উল্লাসে ব্যস্ত থাকলেও, এদের চোখে ঘুম নেই। কারণ এক মুহূর্তের অসতর্কতা মানেই বড় বিপদ। ঝড় হোক বা বৃষ্টি, রোদ হোক বা কুয়াশা—এরা সমুদ্রের ধারে থাকা যেন অলিখিত নিয়ম। পর্যটকদের বিপদ দেখলেই নিজের জীবনে ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এরা। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷