TRENDING:

Latest Videos

Watch latest videos on breaking news, politics, sports, fashion, celebrities and more.

বীরভূমে পৌঁছাতে পারলেন না দেব! শেষ মুহূর্তে বাতিল রোড শো, কান্নায় ভেঙে পড়লেন ভক্তরা

Last Updated: Mar 31, 2026, 20:06 IST

আর মাত্র ২২ দিন পরে বিধানসভা নির্বাচন। আর ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার পর্ব শুরু করে ফেলেছেন। এপ্রিল মাসের ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন বীরভূমের ১১টি বিধানসভায়। আর এই বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার রামপুরহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস বন্দোপাধ্যায়ের সমর্থনে রোড শো করতে আসার কথা ছিল তৃণমূল সাংসদ এবং বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেব। এইদিন তিনি বীরভূমের রামপুরহাট থেকে কিছু দূরে কিষাণ মান্ডির মাঠে অস্থায়ী হেলিপ্যাডে বেলা ১২টা নাগাদ নামবেন এমনটাই কথা ছিল।

Advertisement

এখনও SIR তালিকায় নাম বিচারাধীন! টিকিট পেয়ে কী বললেন কাজল শেখ?

Last Updated: Mar 24, 2026, 22:23 IST

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ টিকিট পেয়েছেন। যদিও তিনি এসআইআর-এর তালিকায় এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছেন। সাপ্লিমেন্টারি লিস্টে নাম নেই কাজল শেখের! হাসন বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখ। আদালতের প্রতি আস্থা আছে বলে জানান কাজল। কিছু দিনের মধ্যেই নাম এসে যাবে, আশাবাদী কাজল শেখ সামনের মাসের ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। এবং ২৯ তারিখ দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন। প্রথম দফায় বীরভূম জেলার মধ্যে মোট ১১টি বিধানসভায় নির্বাচন হবে। ইতিমধ্যে প্রায় সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২৯১ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে।ঠিক তেমনই বীরভূম জেলায় হাঁসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল শেখ।

বাঁকুড়ার বিনোদনে নতুন মাত্রা! জেলায় ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের Cinema Hall

Last Updated: Mar 19, 2026, 20:37 IST

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। বাঁকুড়ায় আবার ফিরতে চলেছে বড় পর্দার জৌলুস। বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে এবং এসভিএফ (SVF)-এর সহযোগিতায় তৈরি হতে চলেছে ৪০০ থেকে ৫০০ আসনের একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের সিনেমা হল (Cinema Hall)।

Advertisement

তারাপীঠে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন

Last Updated: Mar 17, 2026, 15:12 IST

Tarapith Hotel: তারাপীঠ এই নামের সঙ্গে আশা করি কমবেশি সকলেই পরিচিত। ভক্তদের বিশ্বাস এই তারাপীঠ মন্দিরে মা তারার কাছে কোনও মনস্কামনা নিয়ে এলে সেই মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং মা তারা।  

বীরভূমের সাঁইথিয়াতে রেললাইনের পাশে বোমা পড়ে থাকার খবরে চাঞ্চল্য, দেখুন ভিডিও

Last Updated: Feb 25, 2026, 21:23 IST

বীরভূমের সাঁইথিয়াতে সাঁইথিয়া - অন্ডাল রেললাইনের ধারে বোমা পড়ে থাকার খবর ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ৬৯/১৫ নম্বর ইলেকট্রিক পোলের কাছে ঝোপে কয়েকটি বোমা পড়ে থাকতে দেখা যায়, রেল কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং সাঁইথিয়া জিআরপি। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে রেললাইনের ধারে এই বোমা রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

কী আছে বীরভূমের এই কালীমন্দিরে? সন্ধ্যার পরে হয়না কোনও পুজো, জানেন কেন?

Last Updated: Feb 24, 2026, 18:39 IST

Birbhum Kali Temple: রাঙা মাটির জেলা এই বীরভূম। আর এই লাল মাটির জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান অজানা কাহিনী। এই জেলাকে কালীভূমি বলা হয়।

তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন

Last Updated: Feb 22, 2026, 13:49 IST

তারাপীঠে ২০২৪ সালে কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় দ্বারকা নদের ধারে সন্ধ্যা আরতি শুরুর মধ্য দিয়ে তারাপীঠে পর্যটন পরিকাঠামোয় নতুন পালকের সংযোজন হয়েছিল। কিন্তু এখন সেই দ্বারকা নদই দূষিত হয়ে পড়েছে। বর্তমানে এই নদে জল নেই বললেই চলে। জল ধরে রাখার জন্য চেক ড্যামের আবেদন জানানো হলেও সেটা কোনও এক কারণবশত বাস্তবায়িত হয়নি। আর এই কারণেই পুণ্যার্থী, পর্যটকদের এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে দ্বারকায় আরতির আকর্ষণ ধীরে ধীরে ফিকে হয়ে এসেছিল। অবশেষে তারাপীঠে দ্বারকা নদের পাড়ে নিত্য আরতি বন্ধ হয়ে গেল। তারাপীঠে মন্দির ছাড়া ঘুরতে যাওয়ার তেমন জায়গা না থাকায় পুণ্যার্থীদের আক্ষেপ ছিল বহুদিন থেকে। সেই কারণে প্রায় পাঁচবছর আগে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আনুমানিক প্রায় আট কোটি টাকা খরচে দ্বারকার পশ্চিমপাড়ে ৫০০মিটার অংশ সাজিয়ে তোলা হয়েছিল। নদীর পাড় উঁচু করে ঢালাই দিয়ে বাঁধিয়ে পার্ক গড়ে তোলা হয়। টাইলস বসানো রাস্তা, নিরিবিলি বসার জায়গা ও আলোর ব্যবস্থা করা হয়েছিল। এরপরে ২০২৪সালে কৌশিকী অমাবস্যার দিন থেকে দ্বারকা নদের পাড়ে আরতি শুরু হয়। এতে পর্যটকদের কাছে তারাপীঠের আকর্ষণ বেড়ে যায়। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে বছরের ৩৬৫দিন গঙ্গা আরতি হয়। সেই আদলেই দ্বারকার পাড়ে আরতি শুরু হওয়ায় ভক্তরা খুশি ছিলেন। কিন্তু ক্রমশ দ্বারকা নদের জল কমে আসতে থাকে। তার উপর দূষণও বাড়ছে। এই কারণেই সন্ধ্যা আরতি বন্ধ করতে বাধ্য হন মন্দির কমিটি।

Advertisement

মিটবে দীর্ঘ দিনের যানজট সমস্যা! দুবরাজপুরবাসীর জন্য বড় সুখবর

Last Updated: Feb 20, 2026, 20:30 IST

Birbhum News: বছরের পর বছর ধরে যানজটের কবলে নাজেহাল হতে হয়েছে দুবরাজপুর তথা সমগ্র বীরভূম জেলার মানুষকে। ১৪ নম্বর জাতীয় সড়ক দুবরাজপুর শহরের বুক চিরে যাওয়ায় এবং রাস্তা সংকীর্ণ হওয়ায় নিত্যদিন পণ্যবাহী ভারী লরির ভিড়ে স্তব্ধ হয়ে যেত জনজীবন। অবশেষে সেই দীর্ঘদিনের দুর্ভোগ কাটতে চলেছে। শহরকে এড়িয়ে তৈরি হচ্ছে নতুন ফোরলেন বাইপাস। দুবরাজপুর শহরকে যানজটমুক্ত করতে এই বাইপাস প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রবীণ নাগরিকদের সুস্থ জীবন দিতে বড় পদক্ষেপ নিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা

Last Updated: Feb 01, 2026, 23:42 IST

Birbhum News: বার্ধক্যজনিত শারীরিক সমস্যা কাটিয়ে প্রবীণদের সুস্থ ও স্বাবলম্বী জীবন উপহার দিতে বড় পদক্ষেপ নিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এবং 'আলিমকো' (ALIMCO)-র যৌথ প্রচেষ্টায় দুবরাজপুর বিধানসভা এলাকার প্রায় ৪৭০০ জনেরও বেশি প্রবীণ নাগরিকের হাতে তুলে দেওয়া হচ্ছে উন্নতমানের সহায়ক সরঞ্জাম।

Advertisement

Birbhum News: বীরভূমে রয়েছে কোটেশ্বর রাজার রাজধানী! জানেন কী রয়েছে এই কোটাসুরে?

Last Updated: Jan 31, 2026, 23:19 IST

Birbhum News: বীরভূম নামের সঙ্গে অনেকেই পরিচিত। আর এই বীরভূমের মধ্যেই রয়েছে কোটাসুর। এই কোটাসুর এর নাম শুনলে অনেকেরই মনে হতে পারে পুরাণের কোনও অসুরের নাম। তবে কিন্তু একেবারেই তেমনটা নয়, তবে পৌরাণিক কাহিনির সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে রয়েছে এই কোটাসুরের নাম। বীরভূমের বুক চিড়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী নদী। তারই তীর ঘেঁষা প্রাচীন জনপদের নাম কোটাসুর। ময়ূরেশ্বর থানা এলাকার মধ্যে পড়ে এই জনপদ। কথিত আছে, রাজা ও অসুর এই দুই নিয়ে কোটাসুর।

পৌষ মেলার সময় শান্তিনিকেতনে কোথায় পাবেন কম দামে হোটেল? রইল সেই সন্ধান

Last Updated: Dec 25, 2025, 22:15 IST

Low Budget Hotel At Birbhum Santiniketan During Poush Mela: ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। যা চলবে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত। আর এই সময় বোলপুর শান্তিনিকেতনের প্রায় ৯০ শতাংশ হোটেল বুকিং হয়ে রয়েছে। আর সেই কারণে বোলপুর শান্তিনিকেতন এসে পর্যটকদের পৌষ মেলা পরিদর্শনের পর বাড়ি ফিরে যেতে হচ্ছে। যদিও যে কয়েকটি হোটেল রয়েছে সেই হোটেলের ভাড়া বছরের অন্যান্য সময়ের থেকে অনেকটাই বেশি।

Advertisement

বড়দিনের ছুটি ও পৌষমেলায় আসুন শান্তিনিকেতন, সস্তায় দারুণ সব হোটেল

Last Updated: Nov 24, 2025, 23:29 IST

Christmas 2025 And Poush Mela Birbhum Shantiniketan Touruism: আর দিন কয়েক পরেই যীশুখ্রীষ্ট জন্মদিন অর্থাৎ বড়দিন, একদিকে যেমন বড়দিন ঠিক এই পাশাপাশি বোলপুর শান্তিনিকেতনের সবচেয়ে বড় উৎসব পৌষ মেলা।

Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় বিশেষ পুজো তারাপীঠে, দেখে নিন ভিডিও

Last Updated: Aug 22, 2025, 19:09 IST

Kaushiki Amavasya 2025: আজ ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। সকাল থেকেই হাজার হাজার পর্যটকদের ভিড় তারাপীঠ মা তারার মন্দিরে। ভোর বেলায় মা তারাকে স্নান করিয়ে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে পাঁচ রকম ফল এবং পাঁচ রকম মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহ। সকাল থেকেই হাজার হাজার পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে মন্দিরে। পর্যটকদের কথা চিন্তা করে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা। সিসিটিভি ক্যামেরা দ্বারা মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর। অতিরিক্ত নিরাপত্তা রক্ষী ব্যাবস্থা করা হয়েছে মন্দির চত্বর জুড়ে।

Advertisement

এই দোকান থেকে মুখ্যমন্ত্রী কিনেছিলেন ৭৫০ টাকার জিনিস, দেখুন ভিডিও

Last Updated: Nov 11, 2024, 22:55 IST

CM Mamata Banerjee: বোলপুর শান্তিনিকেতন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক প্রাণের জায়গা। বোলপুর শান্তিনিকেতন রয়েছে একাধিক দেখার জায়গা। এর পাশাপাশি রয়েছে সোনাঝুরির হাট। বর্তমানে পর্যটকদের কাছে এই হাট এক অন্যতম জনপ্রিয় জায়গা।

কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে এসে কেঁদে ফেললেন অনুব্রত মণ্ডল

Last Updated: Sep 29, 2024, 23:41 IST

Anubrata Mandal: কঙ্কালীতলায় আজ পুজো দিতে এসে কেঁদে ফেললেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। রবিবার মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে শক্তিপীঠে যান বাবা কেষ্ট। হাতজোড় করে প্রার্থনা করার সময় কেঁদে ফেলেন। আর পুজো দিয়ে মেয়ের হাত ধরে মন্দির থেকে বেরিয়ে এলেন। তখনও চোখে জল।

Advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল