
বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস! জানা গিয়েছে, আমেরিকার উদ্যোক্তা কাল সোমানি নেতৃত্বাধীন একটি বিনিয়োগ সংস্থা রাজস্থান রয়্যালসে সব থেকে বেশি অংশীদারিত্ব অর্জনের প্রধান প্রার্থী হিসেবে উঠে এসেছে। এই ফ্র্যাঞ্চাইজি ২০০৮ সালের আইপিএল-এর প্রথম সংস্করণের বিজয়ী।
রাশিয়ায় হাড়কাঁপানো অ্যাডভেঞ্চার! বরফের চাঁইয়ে চড়ে নদী পার করছেন দুই যুবক
আমেরিকা-ইরান সংঘাত এবার এক সাংঘাতিক মোড় নিতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন এবং সতর্ক করেছেন যে, তেহরান যদি অবিলম্বে হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলা চালাবে। ট্রাম্প তাঁর সোশ্যাল হ্যান্ডল ‘ট্রুথ সোশ্যাল’-এ এক প্রকার হুমকি দিয়েছে৷ ইরানকে তিনি অত্যন্ত কঠোর ভাষায় এই সতর্কবার্তা দেন।
এ বার তৃণমূলের অন্যতম প্রতিশ্রুতি, দুয়ারে সরকারের আদলে ‘দুয়ারে চিকিৎসা’৷ প্রতিটি ব্লক, শহরে দুয়ারে চিকিৎসা নামে এই স্বাস্থ্য শিবির করা হবে বলে কালীঘাট থেকে ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাম্প্রতিক অতীতে ধীরে ধীরে বিভিন্ন জেলায়, গ্রামীণ এলাকায় বিশেষ সুবিধাসম্পন্ন অ্যাম্বুল্যান্স পরিষেবা শুরু করেছিল তৃণমূল সরকার৷ সেই প্রকল্পকেই ক্ষমতায় এলে আরও ব্যাপক ভাবে শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল৷
বাংলা জুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। ভবানীপুরে বৈঠক করে প্রচার শুরু করলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারী মিটিং করেন তিনি। এরপরেই শুরু হয় দেওয়াল লিখন। বাড়ি বাড়ি গিয়ে, দোকানে গিয়ে হাত নাড়িয়ে প্রচার শুরু করেন শুভেন্দু। আশুতোষ মুখোপাধ্যায় রোডে আসে শুভেন্দু অধিকারীর র্যালি। সেখান থেকে পৌঁছয় পূর্ণ সিনেমা হলের সামনে।
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজনৈতিক পারদ চড়ছে। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরপরই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট৷ একদিকে যখন শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি তাদের রণকৌশল সাজাচ্ছে, তখন নিঃশব্দে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে লাল ব্রিগেড। সিপিএমের প্রার্থী তালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। সেখানে তরুণ তুর্কিদের উপর অনেকটা জোর দেওয়া হয়েছে৷ বিগত কয়েকটি নির্বাচনের ধারা বজায় রেখে এবারও একগুচ্ছ তরুণ মুখকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে আলিমুদ্দিন।
ইজরায়েলের সংসদে স্ট্যান্ডিং ওভেশন পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি