
বিজেপিতে লিয়েন্ডার পেজ। দিল্লিতে বিজেপি অফিসে ফুলবদল। তৃণমূল ছেড়ে বিজেপিতে টেনিস তারকা। একুশে গোয়ায় তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার। ছাব্বিশে বিজেপিতে লিয়েন্ডার পেজ
রাজ্য প্যারা গেমসে সোনার ঝলক, জাতীয় স্বপ্নের দিকে এগোচ্ছে সুন্দরবনের লড়াকু আহম্মদ। প্রতিকূলতাকে সঙ্গী করেই সাফল্যের শিখরে পৌঁছনোর গল্প যেন নতুন করে লিখছেন সুন্দরবনের যুবক আহম্মদ গাজি।
বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস! জানা গিয়েছে, আমেরিকার উদ্যোক্তা কাল সোমানি নেতৃত্বাধীন একটি বিনিয়োগ সংস্থা রাজস্থান রয়্যালসে সব থেকে বেশি অংশীদারিত্ব অর্জনের প্রধান প্রার্থী হিসেবে উঠে এসেছে। এই ফ্র্যাঞ্চাইজি ২০০৮ সালের আইপিএল-এর প্রথম সংস্করণের বিজয়ী।
বাংলার পেস বোলার শিবশঙ্কর পাল যিনি ময়দানে ম্যাকো নামে পরিচিত তিনিই এবার ভোটে লড়ছেন তৃণমূলের টিকিটে৷ নিজে খেলোয়াড় ছিলেন তাই প্রাথমিকভাবে স্পোর্টসের উন্নয়নে কাজ করতে চান বাংলার এক সময়ের ভরসার পেসার৷ একেবারে অন্যরকম পিচে খেলতে হলেও কোনও রকম ভয় নেই৷ ‘স্লগ ওভারে বোলিং’-র মতই এই চ্যালেঞ্জ৷ তৃণমূলের টিকিট পেয়ে সোজাসাপ্টা জবাব শিবশঙ্কর পালের, তুফানগঞ্জের ভূমিপুত্রের গলায় উন্নয়নের চ্যালেঞ্জ৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
IND vs NZ : টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে টিম ইন্ডিয়া হারিয়েছিল ইংল্যান্ডকে। এবার ফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “খেলার মধ্যে এত কিছু বলার আছে। দুই দলের ব্যাটিংই ছিল রোমাঞ্চকর। কিন্তু শেষ পর্যন্ত দুই দলের মধ্যে পার্থক্য ছিল মাত্র একজনের। দুর্দান্ত জসপ্রীত বুমরাহ!” হর্ষ ভোগলেও বুমরাহের প্রশংসা করে বলেন,”ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ ছোট ছোট পারফরম্যান্স। শেষে তিলক ভার্মা, সর্বত্র হার্দিক পান্ডিয়া, মাঠে অক্ষর দারুন… কিন্তু চিরকালের জন্য অমূল্য হীরা হলেন জসপ্রীত বুমরাহ। আজ টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরমেন্সের দিকে নজর গোটা দেশের৷ ইতিমধ্যেই বুমরাহের স্কুলে যেন সাজো সাজো রব৷
৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটে তার ৫০০তম উইকেট তুলে নেন। ম্যাচের তার প্রথম ওভারের প্রথম বলেই তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে আউট করেন, যিনি অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন। ভারতের হয়ে ২৩৫টি ম্যাচে ৫০০ উইকেট পেয়েছেন বুমরাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং গড় ২০.৬২, যা যেকোনও খেলোয়াড়ের মধ্যে সেরা। এখনও পর্যন্ত, আন্তর্জাতিক ক্রিকেটে ৪২ জন বোলার ৫০০ বা তার বেশি ব্যাটসম্যানকে আউট করতে সক্ষম হয়েছেন, তাঁদের মধ্যে কেবল বুমরাহর বোলিং গড় ২১-এর কম। ভালবেসে ফ্যানেরা বলে থাকেন-‘জস্সি জ্যায়সি কোই নেহি’, সত্যিই বোলিংয়ে ভারতীয় দল মহাবিপদে পড়লে রক্ষাকর্তা,ত্রাণকর্তা হিসেবে তাঁর মত কেউই নেই। তিনিই এক এবং অদ্বিতীয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যে বোলিংটা করলেন তিনি, তা ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শুধু দলকে জেতানোই নয়, ছুংলেন অনন্য মাইলস্টোন। আজ ফাইনালে তাঁর দিকে নজর থাকবে সকলের৷
Richa Ghosh: বিশ্বকাপ জয়ীর নামও বিচারাধীন তালিকায়! SIR-এ বিচারাধীন তালিকায় রিচা ঘোষেও নামও! ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তাঁর নাম SIR-এর অ্যাজুডিকেশনে থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা। তাঁর দিদির নামও বিচারাধীন তালিকায় রয়েছে।
Sourav-Dona: একে অপরের সঙ্গে ২৯টি বসন্ত কাটিয়ে দিলেন সৌরভ-ডোনা৷ অনেক কম বয়সে তাঁদের বিয়ে, তাও আবার বাড়ির অজান্তে৷ তারপর সব জানাজানি হতে হইচই কাণ্ড৷ শেষপর্যন্ত, ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি তাঁদের মধ্যে আনুষ্ঠানিক বিবাহ সম্পন্ন হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায় তাঁদের বিয়ের ২৯ বছর পালন করলেন। এই উপলক্ষ্যে একটি বিশাল কেক কাটেন সৌরভ। এরপর স্ত্রী ডোনাকে তিনি একটি টুকরো খাইয়েও দেন। তাঁদের পাশে ছিলেন বাড়ির সকলে৷ পরিবারের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেন সৌরভ-ডোনা৷
কিংবদন্তি ইমরান খানের ডান চোখে আর মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় গোটা বিশ্ব। জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর আইনজীবীরা দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। ইমরানের দল PTI এর আইনজীবী সালমান সফদরকে ‘আদালত বান্ধব’ নিযুক্ত করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে। তাঁরা ইমরানের সঙ্গে দেখা করে এসে যে রিপোর্ট দিয়েছেন তা শিউরে ওঠার মতো। গত ৩-৪ মাস ধরে ক্রমশ দৃষ্টিশক্তি হারাচ্ছেন ৭৩ বছরের প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক। ডান চোখে আর মাত্র ১৫ শতাংশের মতো দৃষ্টিশক্তি রয়েছে। কিন্তু কেন এই অবস্থা হল? রিপোর্ট বলছে,পুরোটাই জেল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে। আতস কাঁচের তলায় পাক প্রশাসনের ভূমিকা। তবে কি ইচ্ছে করেই অন্ধত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে? গত ৩-৪ মাস ধরে ক্রমশ দৃষ্টিশক্তি হারানো ইমরান খান, জেল কর্তৃপক্ষকে বারবার চিকিৎসার আবেদন করেও সাড়া পাননি। জেল সুপার, মামুলি আই ড্রপ দেওয়া ছাড়া আর কিছুই করেননি ! ইমরানের দৃষ্টিশক্তি বাঁচাতে প্রয়োজন আধুনিক চিকিৎসা যে পরিকাঠামো নেই জেল এর অন্দরে। দ্রুত প্রয়োজন জেল এর বাইরে কোনও eye specialist । হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসিয়ে তাঁর চিকিৎসা। সুপ্রিম কোর্ট তেমনই নির্দেশ দিয়েছে। যদিও বারবার আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো জেল প্রশাসন আদৌ তা কার্যকর করবে কিনা তা নিয়ে সন্দেহ ছিলই। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন গুনছেন ইমরানের পরিবার,দলের নেতা কর্মীরা আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত fan followar ।
টেস্ট পরীক্ষায় লেটার "মার্কস" ভারতের। পাক যুদ্ধের প্রস্তুতিতে সফল টিম ইন্ডিয়ার প্ল্যান। নামিবিয়ার বিরুদ্ধে শহর জয়। অলরাউন্ডার হার্দিকের দুরন্ত পারফরমেন্স। বিধ্বংসী ঈশান, বরুণের ভেলকিতে এখনই চাপে পাকিস্তান। তবে অভিষেকের ফিটনেস নিয়ে চিন্তায় ভারত।
ভারত–পাকিস্তান ম্যাচের অপেক্ষায় থাকা ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর। টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার পথ এখন পরিষ্কার। পাকিস্তান ভারতরের বিরুদ্ধে খেলতে সম্মতি দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে টি-২০ বিশ্বকাপের ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। পাকিস্তান সরকার ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। পাকিস্তানের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট ঘিরে চলা অচলাবস্থারও অবসান হয়েছে।
IND vs PAK: ২২ গজে ভারত বিদ্বেষ! ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের। ভারতে বিশ্বকাপ খেলতে ছাড়পত্র পাক সরকারের। ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট। ICC-কে চিঠি দিয়ে জানাল পাক বোর্ড।
কলকাতা: ধর্ষণে অভিযুক্ত একজন কর্মকর্তাকে ভারতের কোচ হিসেবে জর্ডনে পাঠানোর পর The Equestrian Federation of India নতুন বিতর্কের মুখোমুখি হয়েছে, যার ফলে নিরাপত্তা উদ্বেগ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রনালয়ের শোকজ নোটিশ দিয়েছে। ২৯ থেকে ৩১ জানুয়ারি জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেন্ট পেগিং ফেডারেশন (ITPF) বিশ্বকাপ বাছাইপর্বে চার সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য EFI-এর নির্বাহী কমিটির সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) তারসেম সিং ওয়ারাইচকে মনোনীত করা হয়েছে। সোনেপতের দুই সেনা পরিবারের ছাত্রীর দায়ের করা ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগের মামলায় ওয়ারাইচ বর্তমানে ২০২৬ সালের মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। একজন জুনিয়র মেয়ে আরোহীর বাবা-মা তাঁবু পেগিংয়ের জন্য বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আইটিপিএফ-এর কাছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করার পর, এই নিয়োগের সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক পর্যায়ে আপত্তি ওঠে। সূত্র নিশ্চিত করেছে যে আইটিপিএফ ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য "যথাযথ ব্যবস্থা" নেওয়ার জন্য ইএফআইকে চিঠি দিয়েছে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla news video)৷
সকাল থেকেই বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কী যে ঘটছে, তা বোঝার উপায় নেই ৷ হঠাৎই উধাও হয়েছিল বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ! সকাল থেকেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না বিরাটের ইনস্টা অ্যাকাউন্ট ৷ আজ, শুক্রবার ভোর থেকেই দেখা যাচ্ছিল না বিরাটের ইনস্টা প্রোফাইল। যা নিয়ে তৈরি হয়েছিল চরম ধোঁয়াশা। কিন্তু কিছু সময় যেতে না যেতেই ফের ‘অ্যাক্টিভ’ বিরাটের প্রোফাইল ৷ সোশ্যাল মিডিয়ায় আবার ফিরে এলেন কিং কোহলি ৷