
West Bengal SIR News | আজ থেকে শুরু হচ্ছে না SIR ট্রাইবুনাল। ট্রাইবুনালের পরিকাঠামো নিয়ে সরব অবসরপ্রাপ্ত বিচারপতিরা। কমিশনের তরফে একাধিক প্রশ্নের উত্তর মেলেনি বলে সূত্রের খবর। কয়েকদিন আগেই জেলাভিত্তিক ১৯ টি SIR ট্রাইবুনালের বিজ্ঞপ্তি জারি করে কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের দায়িত্ব দেওয়া হয় ট্রাইবুনালের। গতকাল কমিশনের বৈঠকের পর আজ থেকে SIR ট্রাইবুনাল শুরু নিয়ে জট! সূত্রের খবর, কমিশনের ব্যবস্থাপনায় অখুশি অবরসপ্রাপ্ত বিচারপতিরা। অনেকেই ট্রাইবুনাল থেকে সরে আসতে চেয়েছেন।SIR Tribunal is not starting from today. Retired judges are vocal about the infrastructure of the tribunal. Sources say that the Commission has not responded to several questions. A few days ago, the Commission issued a notification for 19 district-based SIR Tribunals. n18oc_nationalID_AD News 18 Bangla is an exclusive news channel on YouTube which streams news related to West Bengal, Nation and the World. The channel also has contemporary topic based debate and subject special series which are interesting & informative. Our channel aims to update the viewers with the current news.বাংলার প্রথম সারির খবরের চ্যানেল নিউজ18 বাংলা ৷ গত বেশ কয়েকবছর ধরে সাফল্যের সঙ্গে খবর পরিবশেন করে আসছে এই চ্যানেল ৷ ব্রেকিং নিউজ থেকে শুরু করে রাজনীতির খবর ৷ জেলা, ক্রাইম, বিনোদন, খেলা, ব্যবসা-বাণিজ্য, প্রাইম টাইম ডিবেট- সব খবর সবার আগে জানতে, দেখতে থাকুন News18 Bangla ৷ চ্যানেলের পাশাপাশি নিউজ18 বাংলার ওয়েবসাইট https://bengali.news18.com/ -এ নজর রাখুন ৷Connect with us on social:Visit us: https://bengali.news18.com/For More Video: https://bengali.news18.com/videos/Facebook: https://facebook.com/News18BanglaTwitter: https://twitter.com/News18BengaliInstagram: https://instagram.com/News18BanglaNews18 Mobile App - https://onelink.to/desc-youtubeID_TRC
LPG Price Hike: ফের বাড়ল অটো এলপিজির দাম। লিটারে ১২ টাকা ২৮ পয়সা। আটাশে ফেব্রুয়ারি দাম ছিল ৫৭ টাকা সাত পয়সা। পয়লা এপ্রিল হল ৮২ টাকা ৯৬ পয়সা। এক মাসে দাম বাড়ল প্রায় ছাব্বিশ টাকা।
Medicine Price Hike: আরও দামি ৯০০ ওষুধ! কমপক্ষে ৯০০ জরুরি-জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে। খুচরো বাজারে ওষুধের দাম ০.৬৫ শতাংশ বাড়ছে। বাড়ছে অ্যান্টিবায়োটিক-অ্যান্টাসিডের দাম। ব্লাড প্রেসার-ডায়াবেটিসের ওষুধের দামও বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যেই বাড়তে চলেছে একাধিক ওষুধের দাম।
কোচবিহারের নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহের মধ্যে রাজনৈতিক লড়াই নিয়ে সুকান্ত মজুমদার বিভিন্ন সময়ে প্রতিক্রিয়া দিয়েছেন। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলাকাণ্ডে সুকান্ত মজুমদার উদয়ন গুহকে তীব্র নিশানা করেছিলেন। এবার আবার উদয়ন গুহকে হারাবে বিজেপি, বলছেন সুকান্ত মজুমদার৷ কোচবিহারে এবারও বিজেপির জয়জয়কার, নিশ্চিত বিজেপি সাংসদ৷
দেশের জন্য প্রয়োজন SIR. এটা দেশ স্বাধীন হওয়ার সময় হওয়া উচিৎ ছিল, মত সুকান্ত মজুমদারের৷ তিনি আরও বলেন যে, বাংলাদেশের মতো ছোট দেশেও রয়েছে NRC, তবে ভারতে নেই৷ এর মাধ্যমেই দেশে কতজন নাগরিক রয়েছে, তার হিসেব থাকবে৷ এবং নির্দিষ্ট সময় পরপর SIR করা উচিৎ৷
চার রাজ্যে বিধানসভা ভোট। বাংলায় জোর টক্কর তৃণমূল বিজেপির, সঙ্গে রয়েছে বাম, কংগ্রেস ও অন্যান্য দল। ভবানীপুরে শাসকদলের প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কম যায়নি প্রধান বিরোধী দল বিজেপিও। মমতার বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকেই আবার নন্দীগ্রামের মতো ‘হাইভোল্টেজ’ কেন্দ্রে প্রার্থী করেছেন বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াই দেখবে বাংলা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
মমতাকে টক্কর দেওয়ার কোনও মুখ নেই, এটা কি কোথাও BJP-র মাইনাস পয়েন্ট? News18 বাংলার অনুষ্ঠান সোজাসাপটায় এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন যে, কেজরিওয়াল-নবীন পট্টনায়কের মতো মুখ্যমন্ত্রী মুখকে নির্দিষ্ট রাজ্যে হারিয়েছে বিজেপি৷ বাংলার ক্ষেত্রে লড়াইয়ের অন্য মন্ত্র সুকান্ত মজুমদারের৷ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের মুখ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির একটাই মুখ এবং সেটা হল নরেন্দ্র মোদি৷
২৮৪ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। লোকসভা নির্বাচনে হারতে হয়েছিল বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে। এবার বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী অধীর। মালতীপুরে প্রার্থী মৌসম নূর। চাকুলিয়ার প্রার্থী আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। ভবানীপুরে প্রার্থী প্রদীপ প্রসাদ। নন্দীগ্রাম থেকে লড়ছেন যুব কংগ্রেস নেতা শেখ জরিয়াতুল হোসেন। বালিগঞ্জ কেন্দ্রে সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রকে প্রার্থী করেছে কংগ্রেস। রাসবিহারীতে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়।
উত্তরের মেজাজ আলাদা হতে পারে, কিন্তু দাক্ষিণাত্যের এই মহাযুদ্ধের পারদ এখন তুঙ্গে! ২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচন এখন স্রেফ একটি লড়াই নয়, বরং এক টানটান উত্তেজনার ‘ব্লকব্লাস্টার মুভি’। নেটওয়ার্ক ১৮-এর সাম্প্রতিক ওপিনিয়ন পোল (২৩ মার্চ, ২০২৬) অনুযায়ী, চেন্নাইয়ের কুর্সি দখলের লড়াই এখন আক্ষরিক অর্থেই কাঁটায় কাঁটায় । সার্ভে অনুযায়ী, লড়াই এখন মূলত দুই দ্রাবিড় শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, তৃতীয় শক্তি হিসেবে সুপারস্টার বিজয়ের উপস্থিতি কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়… ডিএমকে+ (DMK+) জোট ৪০.১% ভোট পেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে, যেখানে এআইএডিএমকে+ (AIADMK+) জোট ৩৮.১% ভোট নিয়ে ঠিক ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে । সুপারস্টার বিজয়ের দল টিভিকে (TVK) ১৪.৮% ভোট পেয়ে এক শক্তিশালী 'স্পয়লার' হিসেবে আত্মপ্রকাশ করতে পারে…২৩৪টি আসনের মধ্যে ডিএমকে+ জোট ১১৩-১২৩টি আসন এবং এআইএডিএমকে+ জোট ১০৬-১১৬টি আসন পেতে পারে । সরকার গঠনের ম্যাজিক ফিগার ১১৮ ছুঁতে দুই পক্ষকেই কঠিন লড়াই লড়তে হবে। তামিলনাড়ুর ভোটারদের কাছে এবারের নির্বাচনে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাদক ও অ্যালকোহল সমস্যা (২০.১%), আইন-শৃঙ্খলা (১৭.৩%) এবং নারী নিরাপত্তা (১৭.৮%) । এছাড়াও, বর্তমান বিধায়কদের প্রতি ২৮.৭% মানুষের চরম অসন্তোষ শাসক শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে । স্ট্যালিন কি পারবেন তার ‘দ্রাবিড় মডেল’ দিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে? নাকি ই পি এস এবং বিজেপির এই মোর্চা জয়ললিতার হৃত গৌরব পুনরুদ্ধার করবে? আর এই সবের মাঝে বিজয়ের ১৪.৮% ভোট ব্যাংক কার স্বপ্ন ভাঙবে, সেটাই এখন দেখার বিষয় । তামিল রাজনীতির এই রোমাঞ্চকর ক্লাইম্যাক্সের জন্য অপেক্ষা এখন ৪ মের!
এবার বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর। মধ্য প্রাচ্যে যুদ্ধের জেরে ব্যাপক প্রভাব পড়ছে গ্যাস এবং পেট্রপণ্য আমদানিতে। রান্নার গ্যাসের ক্ষেত্রে এর আগে কেন্দ্র জানিয়েছিল, বাণিজ্যিক সিলিন্ডারের থেকে গৃহস্থালির সিলিন্ডারকে বেশি প্রাধান্য দেওয়া হবে। অবশেষে এই নিয়মে পরিবর্তন আনছে কেন্দ্র। শিল্প ক্ষেত্রে সাহায্যের জন্য বাণিজ্যিক এলপিজি বরাদ্দ বৃদ্ধি করা হল কেন্দ্রের তরফে। ৫০% বরাদ্দ থেকে বাড়িয়ে ৭০% করার জন্য সব রাজ্যকে নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। এর জেরে বেশ কিছু শিল্প লাভবান হতে পারে বলে মনে করা হচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (মোপিএনজি) সচিব ড. নীরজ মিত্তলের তরফে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি লিখে বাণিজ্যিক এলপিজির অতিরিক্ত ২০% বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ অব্যাহত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল ও এলপিজি সরবরাহ ব্যাহত হয়েছে, যা ভারতসহ অনেক দেশে উদ্বেগ সৃষ্টি করেছে। আজ শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরান-মার্কিন সংঘাতের মধ্যে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন। এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের আশঙ্কা করছেন। বৃহস্পতিবার, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য দেশব্যাপী লকডাউন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি এও জানান, এটি তাঁকে বা তাঁর দলকে বিজেপির বিরুদ্ধে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে পারবে না। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানান, জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে কেন্দ্রীয় সরকার লকডাউন জারি করতে পারে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কোভিড-১৯ মহামারির মধ্যে হওয়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ওরা লকডাউন জারি করতে পারে। ওরা মানুষকে ঘরে আটকে রাখবে। আমি ২০২১ সালে লকডাউনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। আমি যে কোনও পরিস্থিতিতেই লড়তে পারি।” লকডাউন-আশঙ্কায় নির্মলার আশ্বাস। জ্বালানির সংকটে লকডাউনের কোনও সম্ভাবনা নেই। লকডাউন-আশঙ্কা নিয়ে আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
বিচারাধীন থাকা দৈনিক কত নামের নিষ্পত্তি হল, প্রতিদিন সেই তালিকা দিতে হবে নির্বাচন কমিশনকে৷ এ দিন এসআইআর মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রতিদিন তারা তালিকা প্রকাশে তৈরি বলে জানিয়েছে কমিশনও৷ প্রসঙ্গত গতকাল রাতেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ কমিশন এর আগে জানিয়েছিল, প্রত্যেক শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে৷ পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে আরও নির্দেশ দিয়েছে, যে বিধানসভা কেন্দ্রগুলিতে প্রথম দফায় ভোট রয়েছে, সেখানকার বিবেচনাধীন ভোটারদের নাম আগে নিষ্পত্তিতে জোর দেওয়া হোক৷
আমেরিকা-ইরান সংঘাত এবার এক সাংঘাতিক মোড় নিতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন এবং সতর্ক করেছেন যে, তেহরান যদি অবিলম্বে হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলা চালাবে। ট্রাম্প তাঁর সোশ্যাল হ্যান্ডল ‘ট্রুথ সোশ্যাল’-এ এক প্রকার হুমকি দিয়েছে৷ ইরানকে তিনি অত্যন্ত কঠোর ভাষায় এই সতর্কবার্তা দেন।
Iran এর অনুমতি! Strait of Hormuz পেরিয়ে ভারতে ফিরছে জ্বালানি ট্যাঙ্কার, মিটবে LPG সংকট? হরমুজ বন্ধের মধ্যেও জ্বালানি-সংকটে কিছুটা স্বস্তি। হরমুজ আংশিক খুলতেই ভারতে জ্বালানি-বাহী ট্যাঙ্কার। হরমুজ হয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে ১টি LPG ট্যাঙ্কার ২টি ট্যাঙ্কারকে দেশে ফেরার অনুমতি ইরানের। ইরানের অনুমতি পেয়েই দেশে ট্যাঙ্কার শিবালিক। জ্বালানি নিয়ে আটকে ২০টিরও বেশি ভারতীয় জাহাজ।
ভারতে আসার পথে হরমুজে আটকে LPG ভর্তি ৮ জাহাজ। ভারতের জাহাজগুলির নিরাপত্তা নিয়ে আশ্বাস ইরানেরও। আটকে থাকা জাহাজগুলি ফেরাতে দুই দেশের আলোচনা। ইরানের সঙ্গে লাগাতার আলোচনায় ভারত সরকার।