
West Bengal SIR List: আগামী শনিবার, ২৮ ফেব্রুয়ারি ইলেক্টোরাল রোল কী ফরম্যাটে পাবলিশ হতে চলেছে? কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথমে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল, সেখান থেকে ৫৮ লক্ষ বাদ দিয়ে ৭ কোটি ৮ লক্ষ হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে খবর, এবার ২৮ ফেব্রুয়ারি যে তালিকা বের হচ্ছে, তাতে ৭ কোটি ৮ লাখেরই নাম থাকছে। তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকছে। সেখানে যারা অ্যাপ্রুভড থাকবেন, তাদের নাম থাকবে।