TRENDING:

এসআইআর-এ বাদ যাবে ১ কোটি নাম? কী বললেন শুভেন্দু, দেখুন ভিডিও

Last Updated: Feb 28, 2026, 20:50 IST

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ৬৩ লক্ষ ৬৬ হাজার নাম বাদ গিয়েছে৷ বাদ যাওয়া নামের সংখ্যা কি ১ কোটি ছোঁবে? এসআইআর-এর শুরু থেকেই রাজ্যের বিজেপি নেতাদের দাবি ছিল, রাজ্যে অন্তত ১ কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে৷ এসআইআর-এর চূড়ান্ত তালিকায় এখনও পর্যন্ত সবমিলিয়ে ৬৩ লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ গিয়েছে৷ এখনও বিচারাধীন রয়েছে ৬০ লক্ষ ভোটারের নাম৷ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে শুভেন্দু এ দিন বলেন, '৬০ লক্ষের মধ্যে কত নাম বাদ গিয়েছে তা নিয়ে আমি আগ বাড়িয়ে কেন কিছু বলতে যাবো? তবে আমার কাছে গোপন খবর আছে, বিচার বিভাগ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে৷'

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
এসআইআর-এ বাদ যাবে ১ কোটি নাম? কী বললেন শুভেন্দু, দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল