
SSC Case SC: 'এসএসসি-র পরীক্ষা বাধাহীন।' একের পর এক মামলায় স্পষ্টতই বিরক্ত সুপ্রিম কোর্ট। নতুন আবেদন খারিজ করে দিয়ে বিচারপতিদের প্রশ্ন, একই বিষয়ে এত মামলা কেন? এরইমধ্যে SSC-র অযোগ্য-তালিকা চ্যালেঞ্জ করে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টেও। মামলাকারীকে মঙ্গলবার আসতে বললেন বিচারপতি। আজ হাইকোর্টে নজর থাকবে দাগি তালিকা সংক্রান্ত মামলার দিকেও। যাবতীয় এসএসসি সংক্রান্ত মামলার শুনানি আজ হতে চলেছে হাইকোর্টে।