
চতুর্থবার ভবানীপুর আসনে মনোনয়ন পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে মনোনয়ন পেশের পর বেরিয়েই ভবানীপুরের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা বললেন তিনি। বলেন, “ভবানীপুরেই আমার ধর্ম-কর্ম, এখানেই ছিলাম, আছি। ভবানীপুর আমার সবকিছু।” বললেন, “আমরাই সরকার গড়ব।” এর পাশাপাশি সার্ভে বিল্ডিং চত্বর থেকে এসআইআরে নাম বাদ নিয়ে ফের সরব হলেন মমতা। বললেন, “আবার সুপ্রিম কোর্ট যাব।”