
অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। সঙ্গে ঝড়ের পূর্বাভাস। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। তার পরে ধীরে ধীরে কমবে বৃষ্টি। ঝড়বৃষ্টির কারণে গোটা রাজ্যে তাপমাত্রা নামবে অনেকটাই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই ঝড়-বৃষ্টি জারি রয়েছে৷ ৭ থেকে ৮ তারিখ ৭০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পরিস্থিতি৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছাড়াও হিমালয় পার্বত্য সংলগ্ন জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি হচ্ছে৷ এদিকে, উত্তর প্রদেশ ও বিহারে আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অধিদফতর (আইএমডি) স্পষ্টভাবে জানিয়েছে যে এই পরিবর্তন স্বাভাবিক নয়। একটানা পশ্চিমা ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের আর্দ্রতার কারণে সারাদেশে আবহাওয়া অস্থিতিশীল হয়ে পড়েছে। প্রতিটি অঞ্চলে এর প্রভাব ভিন্ন ভিন্নভাবে অনুভূত হচ্ছে।
West Bengal SIR News | জুডিশিয়াল অফিসারের সিদ্ধান্ত উলটে গেল ট্রাইবুনালে! ফরাক্কার কংগ্রেস প্রার্থীকে বৈধ ভোটার ঘোষণা। সিদ্ধান্ত জানাল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ট্রাইবুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশমতো বিশেষ কেস হিসেবে ট্রাইবুনালে শুনানি। রাত ৮টার মধ্যে ভোটার তালিকায় প্রার্থীর নাম তুলতে নির্দেশ। কমিশনের হয়ে ট্রাইবুনালে সওয়াল অতিরিক্ত সিইও ও যুগ্ম সিইওর। কমিশনের পরিকাঠামো সম্পূর্ণ না হওয়ায় বাসভবনেই ট্রাইবুনাল! অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির বাসভবনে ট্রাইবুনালের শুনানি। এই প্রথম বাদ যাওয়া নাম ট্রাইবুনালে উঠল। In a significant development, the Tribunal overturned a judicial officer’s earlier decision regarding the SIR process. A Congress candidate from Farakka has been declared a valid voter by the tribunal. n18oc_kolkataNews 18 Bangla is an exclusive news channel on YouTube which streams news related to West Bengal, Nation and the World. The channel also has contemporary topic based debate and subject special series which are interesting & informative. Our channel aims to update the viewers with the current news.বাংলার প্রথম সারির খবরের চ্যানেল নিউজ18 বাংলা ৷ গত বেশ কয়েকবছর ধরে সাফল্যের সঙ্গে খবর পরিবশেন করে আসছে এই চ্যানেল ৷ ব্রেকিং নিউজ থেকে শুরু করে রাজনীতির খবর ৷ জেলা, ক্রাইম, বিনোদন, খেলা, ব্যবসা-বাণিজ্য, প্রাইম টাইম ডিবেট- সব খবর সবার আগে জানতে, দেখতে থাকুন News18 Bangla ৷ চ্যানেলের পাশাপাশি নিউজ18 বাংলার ওয়েবসাইট https://bengali.news18.com/ -এ নজর রাখুন ৷Connect with us on social:Visit us: https://bengali.news18.com/For More Video: https://bengali.news18.com/videos/Facebook: https://facebook.com/News18BanglaTwitter: https://twitter.com/News18BengaliInstagram: https://instagram.com/News18BanglaNews18 Mobile App - https://onelink.to/desc-youtubeID_SPC
Weather Forecast: এপ্রিলের শুরুতেই ফের হাওয়া বদল বাংলায়! চরম গরমের মধ্যেই আজ থেকে ফের বৃষ্টি | পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই পারদ। কলকাতাতেও হাঁসফাঁস গরম-অস্বস্তি | বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। চরম গরমে সাময়িক স্বস্তি দক্ষিণের জেলায় জেলায় ৷
কলকাতায় হরেক রকম উৎসব হয়। শীতকাল চলে গেলেও কলকাতায় চলছে পেন উৎসব। কেন এই উৎসব? কবে থেকে শুরু। ৫০ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা দামের পেন রয়েছে এখানে।
এপ্রিলের শুরুতেই ফের হাওয়া বদল বাংলায়, চরম গরমের মধ্যেই ফের বৃষ্টি শুরু। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই পারদ। কলকাতাতেও হাঁসফাঁস গরম-অস্বস্তি। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
নেতাজিনগরে উদ্ধার নগদ প্রায় ৩৮ লক্ষ টাকা। সূর্যনগর মোড়ে নাকা তল্লাশিতে উদ্ধার টাকা। ঘটনায় ধৃত আশুতোষ আগরওয়াল নামে এক ব্যক্তি। ভোটের আগে এহেন বিপুল টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়
রায়নার প্রার্থী মন্দিরা দুলুইয়ের সমর্থনে প্রচারে এসে রায়নার শ্যামসুন্দর কলেজ গ্রাউন্ডের জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'এবার আমরা মন্দিরা দি-কে (দুলুই) প্রার্থী করেছি। তিনি দু’বারের নির্বাচিত জেলা পরিষদ সদস্য (২০১৩ এবং ২০১৮)। তিনি আমাদের জনকল্যাণমূলক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে এবং তাঁরা যাতে উপকৃত হয় তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করেছেন। রায়নার প্রতিটি গ্রামে কংক্রিট রাস্তা থেকে শুরু করে প্রায় ১০০% কৃষক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন- আমাদের সরকার এই কেন্দ্রের মানুষকে সাহায্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের জন্য অন্যতম বড় উপহার হল কৃষক বন্ধু এবং শস্য বিমা। আমরা ঘোষণা করেছি, খেতমজুররা প্রতি বছর ৪,০০০ টাকা করে দুই দফায় পাবেন।'
Dilip Ghosh on TMC: ফের তৃণমূল নেতাদের হুমকি দিলীপের। লুটের টাকা পেট থেকে টেনে বের করার হুমকি! খড়গপুরে ভোট প্রচারে দুর্নীতি ইস্যুতে খড়গহস্ত। ইডি নিয়েও তৃণমূলকে কটাক্ষ দিলীপের। ইডির তলবকে নিশির ডাক বলে মন্তব্য। তৃণমূল ইডি-আতঙ্কে ভুগছে বলে মন্তব্য।
IMD Weather Alert: আজ-আগামিকাল নাভিশ্বাস দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৭ ডিগ্রি। রবি থেকে বুধবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
IMD Weather Alert: শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই চরম অস্বস্তি! আজ-আগামিকাল নাভিশ্বাস দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা। চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৭ ডিগ্রি। রবি থেকে বুধবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
Dilip Ghosh: টেনিস ক্রিকেট লীগের উদ্যোগে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের আয়মা এলাকায় শুরু হল তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে একেবারে মাঠে নেমে পড়লেন দিলীপ ঘোষ নিজেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে৷ সেই লক্ষ্য নিয়েই শুভেন্দু অধিকারীকে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সমর্থনে ভবানীপুরে রোড শো করতে এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করার পাশাপাশি বিরোধী দলনেতার মনোনয়নেও হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
সাত বছর আগে তাঁর রোড-শো ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল কলকাতায়। সাত বছর পরে বৃহস্পতিবারেও তেমনই পরিস্থিতি তৈরি হতে পারত। কিন্তু অমিত শাহ সন্তর্পণে তা এড়িয়ে গেলেন। বৃহস্পতিবার হাজরা মোড়ে জমায়েত এবং সংক্ষিপ্ত জনসভা করে একটি সুসজ্জিত ট্রাকে চড়ে রোড শো শুরু করেছিলেন শাহ। ট্রাকের মাথায় শাহের পাশে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু ছাড়াও ছিলেন রাসবিহারী, বালিগঞ্জ এবং চৌরঙ্গীর বিজেপি প্রার্থী যথাক্রমে স্বপন দাশগুপ্ত, শতরূপা এবং সন্তোষ পাঠক। ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর পাশেই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়ন জমা দেওয়ার পর শাহকে প্রণামও করেন বিরোধী দলনেতা। এ দিকে, শুভেন্দুর মনোনয়ন কর্মসূচির সময় তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‘আমাদের শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন। আমি ওঁকে বললাম, শুধু নন্দীগ্রাম নয়। মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে। আর ওঁর তো রেকর্ড আছেই। গত ভোটে মমতা পশ্চিমবঙ্গে সরকার তো গড়েছিলেন, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুদার কাছে হেরে গিয়েছিলেন। এ বার মমতা গোটা রাজ্যে তো হারবেনই, ভবানীপুরেও হারবেন। ১৭০ আসনে জিতলে রাজ্যে পরিবর্তন হবে। ভবানীপুরের মানুষ একটা আসন বিজেপিকে জিতিয়ে দিলে আপনা থেকেই পরিবর্তন হয়ে যাবে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভয়-ডরহীন হয়ে ভোট দিন ৷’’ হাজরা মোড়ের সভা থেকে হুঙ্কার অমিত শাহের ৷
DA News: সোমবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার একটি বৈঠক ডাকা হয়েছে।
Digha: মৃত দু'জনের নাম কুন্তল চক্রবর্তী (৩৫) ও শৈলজা ভরদ্বাজ (৩০)। বাড়ি সোদপুরের ঘোলা থানা এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল সমুদ্রে নামার পর দুজনেই বেসামাল হয়ে পড়েন প্রবল ঢেউয়ে। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি দুজনকে উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে যায়।