TRENDING:

Weather Update: রবিবার মেঘলা আকাশ, সোম থেকে আবহাওয়ার বিরাট বদল! জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস? জানুন

Last Updated:
Weather Update: জঙ্গলমহলে উধার ঠান্ডা। তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এরই মাঝে বৃষ্টির আশঙ্কা। সোম ও মঙ্গলবার জঙ্গলমহলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোন কোন জেলায় বৃষ্টি? জানুন...
advertisement
1/6
রবিবার মেঘলা আকাশ, সোম থেকে আবহাওয়ার বিরাট বদল! জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
একদিকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। সোম ও মঙ্গলবার জঙ্গলমহলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বাড়বে তাপমাত্রাও। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
এমনিতেই জঙ্গলমহলের জেলাগুলোতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের কারণে বৃষ্টির ভ্রুকুটি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার কমলেও সপ্তাহের শেষের দিকে হু হু করে বাড়তে থাকে পারদ। আগামী সপ্তাহে বৃষ্টির আশঙ্কা জেলাজুড়ে। রবিবার থেকেই তাপমাত্রা আরও বাড়বে জঙ্গলমহলে।
advertisement
3/6
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রবিবার থেকে তাপমাত্রা বাড়বে জঙ্গলমহলের জেলাগুলিতে। সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রার পারদ। রবিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। শুধু তাই নয় মেঘলা আকাশ থাকবে বিভিন্ন জায়গায়।
advertisement
4/6
আবহাওয়ার দফতরের তথ্য অনুযায়ী, রবিবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ১৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। একইভাবে সৈকত শহর দিঘার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি। তবে অন্যদিকে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে নেই শীত। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি ও সর্বোচ্চ ৩২ ডিগ্রি। জঙ্গলমহল পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রির মধ্যে।
advertisement
5/6
শীত শেষ হতে না হতেই জঙ্গলমহলে উধাও ঠান্ডা। সকাল থেকেই বেশ গরম থাকবে জঙ্গলমহলের একাধিক জেলায়। পুরুলিয়া থেকে ঝাড়গ্রামে একই তাপমাত্রা থাকবে রবিবার। আগামী বেশ কয়েকদিন ধরে এই তাপমাত্রা বজায় থাকবে।
advertisement
6/6
নিম্নচাপ ও ঝঞ্ঝার কারণে জঙ্গলমহলে বাড়ছে গরম। রবিবার মেঘলা আকাশ থাকলেও সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য বছরের তুলনায় জঙ্গলমহলের রেকর্ড তাপমাত্রার পারদ পতন হয়েছিল। তবে শীত যেতে না যেতেই জঙ্গলমহল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরমের পরিস্থিতি।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: রবিবার মেঘলা আকাশ, সোম থেকে আবহাওয়ার বিরাট বদল! জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল