WB Assembly Election 2026: জওয়ানের বুটের আওয়াজে কাঁপল সীমান্ত! ভোটের আগে ভারত-ভুটান সীমান্তে জেলাশাসক-পুলিশ সুপারের ‘স্ট্রাইকিং’ ভিজিট, ছবিতে দেখুন
- Reported by:Annanya Dey
- Published by:Madhab Das
Last Updated:
WB Assembly Election 2026: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই সীমান্ত নিরাপত্তায় কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। জয়গাঁয় খোদ জেলাশাসক ও পুলিশ সুপার খতিয়ে দেখলেন সীমান্ত পরিস্থিতি।
advertisement
1/5

বিধানসভা নির্বাচনের আগে ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ এলাকার ভুটান গেট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলার জেলাশাসক শেভালে অভিজিৎ তুকারাম এবং জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। তাঁদের সঙ্গে ছিলেন জয়গাঁ থানার ওসি নয়ন দাস। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এবং রাজনৈতিক দলগুলির প্রার্থী নাম ঘোষণা হতেই বাড়তি নজরদারি লক্ষ্য করা যাচ্ছে ভারত-ভুটান সীমান্ত জয়গাঁতে। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
জয়গাঁ এলাকায় রয়েছে ভুটান প্রবেশের তিনটি গেট। শহরের বুকে রয়েছে প্রথম ও দ্বিতীয় গেট। তিন নম্বর গেটটি রয়েছে চাইনিজ লাইন এলাকায়। এই গেট দিয়ে ভুটানে কাজ করতে যাওয়া মানুষের যাতায়াত লেগে থাকে। চাইনিজ লাইন এবং এর পাশাপাশি এলাকা ঝর্ণা বস্তিতে কড়া নজরদারি রয়েছে জেলা প্রশাসনের।
advertisement
3/5
এই দুই এলাকা এবং জয়গাঁ শহরে এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুটমার্চ করেন জেলাশাসক ও পুলিশ সুপার। পাশাপাশি এলাকার স্পর্শকাতর বুথগুলিতেও তাঁরা সকলে যান। সেখানকার এলাকাবাসীদের শান্তিপূর্ণ ভোটের বিষয়ে আশ্বস্থ করেন। বিধানসভা নির্বাচন নিয়ে জয়গাঁ থানার ওসি ও অন্যান্য পুলিশকর্মীদের নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
advertisement
4/5
বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর জেলার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এই প্রথম কোনও সীমান্ত এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলাশাসক ও পুলিশ সুপার নিজে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে এলাকাগুলির ওপর নজর রাখতে এবং পেট্রোলিং বাড়াতে। যাতে কোনও এলাকা হঠাৎ করে অশান্ত হয়ে না ওঠে।
advertisement
5/5
জেলাশাসক শেভালে অভিজিৎ তুকারাম জানান, "আলিপুরদুয়ার জেলার ভৌগোলিক অবস্থানে বৈচিত্র্য রয়েছে। সীমান্ত এলাকা রয়েছে। পাহাড়, নদী বনবস্তি রয়েছে। প্রত্যন্ত এবং স্পর্শকাতর এলাকা প্রচুর রয়েছে। তবে আমরা শান্তিপূর্ণ নির্বাচন করা হবে।" ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: জওয়ানের বুটের আওয়াজে কাঁপল সীমান্ত! ভোটের আগে ভারত-ভুটান সীমান্তে জেলাশাসক-পুলিশ সুপারের ‘স্ট্রাইকিং’ ভিজিট, ছবিতে দেখুন