TRENDING:

বাঘের জিভে 'কাঁটা' থাকে কেন বলুন তো...? গ্যারান্টি, শুনলেই চমকাবে 'উত্তর'!

Last Updated:
Tiger: এক চাটাতেই হাড় থেকে আলাদা মাংস! মুহূর্তে সাবাড় করে দেয় বাঘ! কিন্তু জানেন কি এই পশুর জিভেই লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর কাঁটা। আর সেই কাঁটাকে কী বলে তা জানেন কী? কোন বিশেষ কাজ করে বাঘের 'জিভ' যা অন্য পশুদের থেকে দশ কদম এগিয়ে রাখে বাঘ বিশেষত আমাদের চেনা সুন্দর বনের রয়্যাল বেঙ্গল টাইগারকে!
advertisement
1/7
বাঘের জিভে 'কাঁটা' থাকে কেন বলুন তো...? গ্যারান্টি, শুনলেই চমকাবে 'উত্তর'!
বিশ্বে বাঘের সংখ্যা ক্রমশ কমছে কারণ কিছু অসাধু মানুষ কখনও সাহসিকতা দেখানোর জন্য অথবা চোরাচালানের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের জন্য অকাতরে ব্যাঘ্র শিকার চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে বাঘ মানুষকে শিকার করে না? তারা কেবল তখনই মানুষকে আক্রমণ করে যখন তারা নিজেরা কোনও কারণে সঙ্কট বা বড় জীবন ঝুঁকি অনুভব করে, অথবা যখন তারা অত্যন্ত ক্ষুধার্ত থাকে এবং তাদের সামনে সেই মুহূর্তে শিকারের জন্য অন্য কোনও বিকল্পই থাকে না।
advertisement
2/7
ভয়ংকর শিকারি হিসেবে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের শক্তি ও গতি নিয়ে বহু আলোচনা হলেও, বাঘের জিভের বিশেষ গঠনও সমানভাবে বিস্ময়কর। বাঘের জিহ্বা সাধারণ প্রাণীর মতো মসৃণ নয়; বরং এতে থাকে কেরাটিনে তৈরি অসংখ্য ধারালো ক্ষুদ্র কাঁটা, যেগুলো বৈজ্ঞানিক ভাষায় প্যাপিলা নামে পরিচিত। এই কাঁটাগুলো বাঘের খাবার গ্রহণ এবং শরীর পরিচর্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
3/7
বাঘ যখন শিকার খায়, তখন জিভের এই শক্ত কাঁটাগুলো হাড়ে লেগে থাকা মাংস খুব সহজেই আলাদা করে ফেলতে পারে। ফলে শিকারের প্রায় কোনো অংশই নষ্ট হয় না। বন্য পরিবেশে যেখানে প্রতিটি শিকারই টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই বৈশিষ্ট্য বাঘকে বড় সুবিধা দেয়।
advertisement
4/7
শুধু খাবার খাওয়ার ক্ষেত্রেই নয়, বাঘ নিজের শরীর পরিষ্কার রাখার কাজেও এই জিভ ব্যবহার করে। জিভের কাঁটাগুলো ব্রাশের মতো কাজ করে লোমের ভেতরে জমে থাকা ময়লা, মৃত লোম এবং পরজীবী সরিয়ে দেয়। এর ফলে বাঘের ত্বক সুস্থ থাকে এবং শরীরের তাপ নিয়ন্ত্রণেও সহায়তা হয়।
advertisement
5/7
পশু বিশেষজ্ঞ গোপাল শীল জানান, “বাঘের জিভ প্রকৃতির এক অসাধারণ অভিযোজন। জিভের পেছনের দিকে বাঁকানো কেরাটিনের কাঁটাগুলো এমনভাবে তৈরি যে, এটি একদিকে যেমন শিকার খেতে সাহায্য করে, তেমনি শরীরের পরিচর্যাতেও অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।”
advertisement
6/7
বিশেষজ্ঞদের মতে, বাঘের জিভের এই রুক্ষ গঠন তাকে দ্রুত শিকার খাওয়ার সুবিধা দেয়, কারণ জঙ্গলে অনেক সময় অন্য শিকারিদের সঙ্গে খাবারের প্রতিযোগিতা করতে হয়। দ্রুত মাংস আলাদা করে খেতে পারার ক্ষমতা তাই তার বেঁচে থাকার কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
advertisement
7/7
সব মিলিয়ে বলা যায়, বাঘের শক্তিশালী দাঁত ও নখের মতোই তার “স্যান্ডপেপার” জিভও শিকারি জীবনের এক অপরিহার্য অস্ত্র। প্রকৃতির নিখুঁত পরিকল্পনায় তৈরি এই বিশেষ বৈশিষ্ট্যই বাঘটিকে জঙ্গলের অন্যতম সফল শিকারিতে পরিণত করেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
বাঘের জিভে 'কাঁটা' থাকে কেন বলুন তো...? গ্যারান্টি, শুনলেই চমকাবে 'উত্তর'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল