TRENDING:

Tarapith Hotel Booking: হোলিতে তারাপীঠ যাওয়ার প্ল্যান? ধামাকা অফার! মাত্র ১০১ টাকায় বুক করুন হোটেল, পাবেন ৫০% পর্যন্ত ছাড়

Last Updated:
Tarapith Hotel Booking: মা তারার আশীর্বাদ নিতে বসন্ত উৎসবের দিন হাজার হাজার পর্যটক ছুটে আসেন তারাপীঠ,আপনিও যদি আসতে চাইছেন তাহলে আজই হোটেল বুকিং করে ফেলুন
advertisement
1/5
হোলিতে তারাপীঠ যাওয়ার প্ল্যান? হোটেল বুকিংয়ে পান ৫০% পর্যন্ত ডিসকাউন্ট!
আর হাতে গোনা কয়েকদিন। তার পরেই বিভিন্ন আবিরের রং এ রেঙ্গে উঠবেন পর্যটকেরা। তবে বিগত কয়েক বছরের মতন এই বছরও বিশ্বভারতীতে দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব। তবে বোলপুরে না গেলেও বহু পর্যটক ছুটে আসেন তারাপীঠ মা তারার মন্দিরে ভ্রমণের জন্য। বিশেষ করে মা তারার পায়ে আবির অর্পণ করে নিজের পরিবারের সুখ শান্তির কামনায় পুজো দিতে আসেন পর্যটকেরা। প্রায় কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটে তারাপীঠে বসন্ত উৎসব উপলক্ষে। (তথ্য ও ছবি: সৌভিক রায়)
advertisement
2/5
বসন্ত উৎসবে অনেকেই বন্ধুবান্ধব অথবা পরিবার পরিজন নিয়ে ছুটে আছেন মা তারার কাছে। মা তারার কাছে পুজো দেওয়ার পর নিজেদের মধ্যেই আবির খেলায় মেতে ওঠেন। আর এই সময় যদি আপনি তারাপীঠের হোটেল বুকিং করতে চান তাহলে আপনাকে এখন থেকেই হোটেল বুকিং করতে হবে। এখন থেকে হোটেল বুকিং করলে আমি পেয়ে যেতে পারেন ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। তারাপীঠের বেশ কয়েকটি হোটেল মালিক ১০১ টাকার বিনিময়ে হোটেল বুকিং প্রক্রিয়া শুরু করেছেন।
advertisement
3/5
তারাপীঠের একটি বেসরকারি হোটেল মালিক কল্যাণ দাস জানান "আমরা মূলত শুধুমাত্র বসন্ত উৎসবের জন্যই ১০১ টাকায় হোটেল বুকিং প্রক্রিয়া শুরু করেছি। অনলাইনের মাধ্যমে পর্যটকেরা হোটেল দেখে নেওয়ার পর অনলাইনেই ১০১ টাকা পেমেন্ট করে রাখলে আমরা সেই পর্যটকদের নামে হোটেল বুকিং করে রাখছি। তবে পরবর্তীতে সেই হোটেল বুকিং যদি ক্যান্সেল করা হয় তাহলে সেই ১০১ টাকা আর ফেরত দেওয়া হবে না। আবার অনেকেই নির্ধারিত যে ভাড়া তার অর্ধেক টাকা আগে থেকেই পেমেন্ট করে রাখছেন অনলাইনের মাধ্যমে।সেই ক্ষেত্রে যদি হোটেল বুকিং ক্যানসেল হয় তাহলে কিছু টাকা কেটে বাকি টাকা আমরা ফেরত দিয়ে দেবো।"
advertisement
4/5
তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি বাবু জানান "এমনিতেই বিভিন্ন উৎসবে ছোট অথবা বড় হোটেলে পর্যটকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়। এই বছরও বসন্ত উৎসবের দিন হোটেল বুকিং এর ক্ষেত্রে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। আবার বেশ কিছু হোটেল রয়েছে যারা সারা বছরই খুব সীমিত পরিমানে টাকা নিয়ে হোটেল ভাড়া দিয়ে থাকেন, সেই সমস্ত হোটেলের ভাড়ার ক্ষেত্রে কোনও ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।"
advertisement
5/5
ইতিমধ্যেই তারাপীঠের বিভিন্ন হোটেলের বুকিং শুরু হয়ে গেছে। তাই আপনি যদি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় নেওয়ার অপেক্ষায় থাকেন তাহলে আজই ১০১ টাকার বিনিময়ে হোটেল বুকিং করে ফেলুন। (তথ্য ও ছবি: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Tarapith Hotel Booking: হোলিতে তারাপীঠ যাওয়ার প্ল্যান? ধামাকা অফার! মাত্র ১০১ টাকায় বুক করুন হোটেল, পাবেন ৫০% পর্যন্ত ছাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল