TRENDING:

North Bengal Weather Today: ম্যাল থেকেই রাজকীয় ভঙ্গিতে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা, খুশিতে আত্মহারা পর্যটকরা! দিনে কড়া রোদ হলেও সন্ধ্যায় ‘সোয়েটার’ মাস্ট

Last Updated:
North Bengal Weather Today: উত্তরবঙ্গে খানিকটা বাড়ল তাপমাত্রা। তবে দিনে তাপমাত্রার সামান্য হেরফের হলেও ভোরের দিকে এবং সন্ধ্যার পরে রয়েছে ঠান্ডা। দীর্ঘদিন পর ম্যালের ভিউ পয়েন্টে উঁকি মারছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা।
advertisement
1/5
ম্যাল থেকেই ধরা দিল কাঞ্চনজঙ্ঘা, খুশি পর্যটকরা! দিনে কড়া রোদ, সন্ধ্যায় ‘সোয়েটার’ মাস্ট
উত্তরবঙ্গে খানিকটা বাড়ল তাপমাত্রা। তবে সেইসঙ্গে হালকা ঠান্ডার স্পেল সকাল ও সন্ধ্যায়। সবমিলিয়ে ঝকঝকে আকাশ, মনোরম আবহাওয়ায় পাহাড় যেন হাসছে। মনের মতো আবহাওয়া পেয়ে খুশি পর্যটকরা। তবে শুধু পাহড় নয়, সমগ্র উত্তরবঙ্গ জুড়েই মনোরম আবহাওয়া বিরাজ করছে। দিনে তাপমাত্রার সামান্য হেরফের হলেও ভোরের দিকে এবং সন্ধ্যার পরে রয়েছে ঠান্ডা। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
advertisement
2/5
এদিন শিলিগুড়িতে হালকা কুয়াশা ছিল ভোরের দিকে। রয়েছে ঠান্ডা হাওয়া। বেলা বাড়লে খানিকটা চড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা ১৪ থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দার্জিলিংয়ে আকাশ পরিষ্কার। দীর্ঘদিন পর ম্যালের ভিউ পয়েন্টে উঁকি মারছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। যা দেখতে পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। পাহাড়ে রয়েছে শীতের পরশ। তবে সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির কাছাকাছি।
advertisement
3/5
কালিম্পংয়েও আকাশ ঝকঝকে। শীতের আমেজ রয়েছে এখানেও। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। জলপাইগুড়িতেও পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
আলিপুরদুয়ার জেলাতেও আবহাওয়ার বিশেষ হেরফের হয়নি। এখানেও পরিষ্কার আকাশ। মনোরম আবহাওয়া বেশিরভাগ জায়গায়। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারেও মনোরম আবহাওয়া রয়েছে। গত ২৮ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
উত্তর দিনাজপুরে পারদ খানিকটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রির কাছাকাছি। ইসলামপুরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুর পরিষ্কার আকাশ। দক্ষিণ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Today: ম্যাল থেকেই রাজকীয় ভঙ্গিতে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা, খুশিতে আত্মহারা পর্যটকরা! দিনে কড়া রোদ হলেও সন্ধ্যায় ‘সোয়েটার’ মাস্ট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল