TRENDING:

আরজি করের নজিরবিহীন সাফল্য...! মৃত ব্যক্তির হাড় জুড়ল 'বিনামূল্যে', পূর্ব ভারতে প্রথম 'হাড়' প্রতিস্থাপন, পা ফিরে পেলেন রোগী

Last Updated:
RG Kar Hospital: মৃত ব্যক্তির হাড় জুড়ল শরীরে! হাড় প্রতিস্থাপনে অভূতপূর্ব সাফল্য দেখাল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পূর্ব ভারতে প্রথম হাড় প্রতিস্থাপন হল কলকাতায়। বিরাট এই সাফল্যের জন্য চেন্নাই থেকে এল মৃত ব্যক্তির হাড়। আড়াই লাখ টাকা খরচ করল রাজ্য স্বাস্থ্য দফতর।
advertisement
1/4
আরজি করের নজিরবিহীন সাফল্য! মৃত ব্যক্তির হাড় জুড়ল 'বিনামূল্যে', পূর্ব ভারতে প্রথম!
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অসাধ্য সাধন! পূর্ব ভারতে প্রথম হাড় প্রতিস্থাপন করে নজির গড়ল আরজি কর। সম্পূর্ণ বিনামূল্যে বেনজির অস্ত্রোপচারে উপকার পেলেন উত্তর ২৪ পরগনার বিড়ার বাসিন্দা ৩১ বছর বয়সি যুবক রিজাউদ্দিন মণ্ডল।
advertisement
2/4
উল্লেখ্য, ২০২৩ সালে লরি দুর্ঘটনায় বাঁ পায়ের ফিমার বোন নষ্ট হয়ে যায় রিজাউদ্দিনের।এরপর দু'দুবার করে অস্ত্রপচার হয়, কিন্তু তাতে খুব উপকার হয়নি। এরপর ২০২৪ সালে রোগীর হাঁটু বা নিক্যাপের (patella) নীচ থেকে হাড়ের টুকরো-সহ টেন্ডন নিয়ে ছিঁড়ে যাওয়া লিগামেন্ট পুনর্নির্মাণ করা হয়। তবে সেই অস্ত্রোপচার সফল হয়নি।
advertisement
3/4
এরপর ওই রোগীর বাঁ পা সম্পূর্ণ বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তারপরেই চেন্নাই থেকে এক মৃত ব্যক্তির হার সংগ্রহ করে রেজাউদ্দিনের বাঁ পায়ে প্রতিস্থাপন করা হয়। হাসপাতাল সূত্রের খবর, চেন্নাই থেকে এই হার আনতে প্রায় আড়াই লাখ টাকা খরচ হয় রাজ্য স্বাস্থ্য দফতরের। এরপরেই সম্পূর্ণ বিনামূল্যে এই গোটা অপারেশন প্রক্রিয়া সম্পন্ন হয় আরজি কর হাসপাতালে। প্রায় আশা ছেড়ে দেওয়া সত্ত্বেও পা ফিরে পান যুবক।
advertisement
4/4
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি অস্ত্রোপচার করে ওই যুবকের পায়ে এই হাড় প্রতিস্থাপন করা হয়েছে। সরকারি সহায়তায় এই প্রক্রিয়ার জন্য খরচ হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। আরজি কর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচার ভালই হয়েছে। রোগী সুস্থ আছেন। তবে রোগীকে এখনও পর্যবেক্ষণে রাখতে হবে। এই প্রক্রিয়া রোগীর শরীর কতটা নিতে পারছে সেটাও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। পাশাপাশি হাড় জুড়তে কত দিন সময় লাগবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
আরজি করের নজিরবিহীন সাফল্য...! মৃত ব্যক্তির হাড় জুড়ল 'বিনামূল্যে', পূর্ব ভারতে প্রথম 'হাড়' প্রতিস্থাপন, পা ফিরে পেলেন রোগী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল