TRENDING:

Massive Thunderstorm Alert: আকাশের বুক চিরে ফালাফালা করবে বিদ্যুৎ, ৬০ কিমি গতিতে প্রবল হাওয়া, সমুদ্র হবে উথালপাথাল, জানুন আপনার জেলায় কখন ঝড়-বৃষ্টি

Last Updated:
East Medinipur News: সপ্তাহের শেষে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস শনি ও রবিবার দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সর্তকতা রয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের শনিবার সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে।
advertisement
1/6
আকাশের বুক চিরে ফালাফালা করবে বিদ্যুৎ, ৬০ কিমি গতিতে প্রবল হাওয়া, সমুদ্র উথালপাথাল, জানুন আপনার জেলায় কখন ঝড়-বৃষ্টি
পশ্চিমবঙ্গে আবারও ঝড় বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। শুক্রবার সন্ধ্যের পর থেকে চলবে ঝড়-বৃষ্টি। ঝড় বৃষ্টির ছাড় নেই সপ্তাহের শেষে। শনি রবিবার ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
2/6
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায় উত্তরবঙ্গের পার পার্বত্য অঞ্চলের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইবে। সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এই জেলাগুলির বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে ঝড়ো হাওয়া। উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে।
advertisement
4/6
বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস। সম্ভাবনা বাড়ছে রাজ্যজুড়ে বৃষ্টির। আগামী দু-তিন দিন মূলত আকাশ মেঘলা থাকবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলারগুলির পাশাপাশি বীরভূম, বর্ধমান, নদিয়া, হুগলি ও বাঁকুড়া জেলায়।
advertisement
5/6
দিঘা হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা বাড়ার পাশাপাশি দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা শনিবার। শনিবার ২১ মার্চ দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮২ শতাংশ।
advertisement
6/6
বঙ্গোপসাগরের আদ্রতা পূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। যার ফলে বজ্র্যগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। আর তাতেই বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা থাকবে আকাশ। শনি ও রবিবার দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সর্তকতা রয়েছে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। ঝড়ো হাওয়ার কারণে উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের শনিবার সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Massive Thunderstorm Alert: আকাশের বুক চিরে ফালাফালা করবে বিদ্যুৎ, ৬০ কিমি গতিতে প্রবল হাওয়া, সমুদ্র হবে উথালপাথাল, জানুন আপনার জেলায় কখন ঝড়-বৃষ্টি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল