TRENDING:

North Bengal Weather Today: ভরা বসন্তেই দুর্যোগের শঙ্কা! আজও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কেমন আবহাওয়া জানুন

Last Updated:
North Bengal Weather Today: ভরা বসন্তে দুর্যোগের ঘনঘটা। বৃহস্পতিতেই ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। শুক্রবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কোন জেলায় আবহাওয়ার কী মেজাজ জানুন।
advertisement
1/5
আজও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস! কোন জেলায় কেমন আবহাওয়া জানুন
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে। উত্তরবঙ্গেও একাধিক জেলায় রাতভর বৃষ্টি হয়েছে। আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের শঙ্কা রয়েছে। তাপমাত্রায় সামান্য হেরফের। পাহাড়ে মেঘ ও কুয়াশার দাপট, মনোরম আবহ।
advertisement
2/5
শিলিগুড়িতে রাতভর বৃষ্টি হয়েছে। সকাল থেকে মেঘে ঢাকা আকাশ। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংও মেঘলা, ঘন কুয়াশার ঘেরাটোপ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জমজমাট ঠান্ডার আমেজ। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়েও সূর্যের দেখা নেই। মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
জলপাইগুড়িতে মেঘলা আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২১.০৩ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে রাতে মুষলধারে ঝড় ও বৃষ্টি হয়েছে। ভোর থেকে আকাশ মেঘলা। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারেও ঠান্ডার আমেজ, মাঝেমধ্যেই বৃষ্টি। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
কোচবিহারে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে আবার হালকা মেঘ, হালকা রোদ। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ইসলামপুরে রাতে হালকা বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
গঙ্গারামপুরে রাতে বৃষ্টি হয়েছে। ভোর থেকে মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সকাল থেকে মেঘলা আকাশ বালুরঘাটে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১৯.০২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Today: ভরা বসন্তেই দুর্যোগের শঙ্কা! আজও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কেমন আবহাওয়া জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল