TRENDING:

North 24 Parganas News: আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই উত্তর ২৪ পরগনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ যেকোনও ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা রুখতে আগাম মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। জেলা জুড়ে টহল ও রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর৷

Last Updated:

advertisement
1/6
নির্বাচনের আগেই কড়া নিরাপত্তা! উত্তর ২৪ পরগনায় রুট মার্চ, টহল কেন্দ্রীয় বাহিনীর
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যে কোনও ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা রুখতে আগাম মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। জেলা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে টহল ও রুট মার্চ।
advertisement
2/6
বসিরহাটের বিভিন্ন এলাকায় এদিন সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নজরে আসে। শহরের ত্রিমোহিনী চত্বর থেকে বাহিনীর পদযাত্রা শুরু হয়ে জনবহুল ও সংবেদনশীল এলাকাগুলি ঘুরে দেখা হয়। স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।
advertisement
3/6
এদিকে বনগাঁ ও বাগদা সীমান্ত এলাকায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ধীরে ধীরে সেখানেও শুরু হচ্ছে রুট মার্চ। সীমান্তবর্তী এই অঞ্চলগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে প্রশাসন, যাতে বাইরে থেকে কোনও রকম অবাঞ্ছিত প্রভাব বা অশান্তি প্রবেশ করতে না পারে।
advertisement
4/6
পাশাপাশি মিনাখাঁ, হাড়োয়া, স্বরূপনগর, হাসনাবাদ ও ন্যাজাট সহ একাধিক থানা এলাকায় কৌশলগতভাবে বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে টহলদারি চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন জওয়ানরা, যাতে ভরসা ও আস্থার পরিবেশ তৈরি হয়।
advertisement
5/6
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলায় একাধিক কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী আরও বাহিনী আনা হতে পারে। বেশ কিছু কোম্পানিতে প্রায় ৬০ জন করে জওয়ান রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বলয় আরও মজবুত করাই প্রশাসনের মূল লক্ষ্য।
advertisement
6/6
প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই এই আগাম পদক্ষেপ। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্তে নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যমানতা বেড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বার্তা দিচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই উত্তর ২৪ পরগনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ যেকোনও ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা রুখতে আগাম মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। জেলা জুড়ে টহল ও রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল