TRENDING:

Local Train Cancelled: দোলের দিন হাওড়া মেইন-কর্ড লাইনে বাতিল একাধিক ট্রেন, কোন কোন রুটে? দেখুন লিস্ট

Last Updated:
Local Train Cancelled: দোলের সকালে যাত্রী সংখ্যা কম থাকায় পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল ও এসি ট্রেন বাতিল। যাত্রীদের যাত্রার আগে আপডেট দেখে নেওয়ার পরামর্শ রেলের।
advertisement
1/7
দোলের দিন হাওড়া মেইন-কর্ড লাইনে বাতিল একাধিক ট্রেন, কোন কোন রুটে? দেখুন লিস্ট
দোলে শিয়ালদহ বনগাঁ ও হাসনাবাদ সহ জেলার একাধিক গন্তব্যে পৌঁছানোর লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। ফলে বাইরে বেরোলে ভোগান্তির আশঙ্কা রেল যাত্রীদের। (তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/7
রঙের উৎসব দোলযাত্রায় একদিকে যেমন বহু মানুষ বাড়ি ফেরেন বা বেড়াতে যান, তেমনই অনেকে জরুরি প্রয়োজনে ট্রেনে যাতায়াত করেন। তবে এবারের দোলের দিন যাত্রীদের জন্য বড় ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
advertisement
3/7
এই শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল ও কয়েকটির সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রঙের উৎসব উপলক্ষে। রেলের তরফে জানানো হয়েছে, দোলের দিন বিশেষ করে সকালবেলায় অন্যান্য দিনের তুলনায় ট্রেনে যাত্রীর সংখ্যা অনেকটাই কম থাকে। সেই কারণেই প্রতি বছরের মত এবারও সকালের দিকে একাধিক লোকাল ট্রেন বাতিল রাখা হবে।
advertisement
4/7
বাতিলের তালিকায় রয়েছে শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, বারাসত-বনগাঁ জংশন, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-বনগাঁ জংশন, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-হাসনাবাদ সহ একাধিক এসি লোকাল ট্রেন।
advertisement
5/7
রেল সূত্রে খবর, দোলের দিন সকাল থেকে বহু মানুষ বাইরে বেরোনোর পরিকল্পনা করেন। ফলে কিছু রুটে পরিষেবা সীমিত রাখা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে বলে দাবি রেলের।
advertisement
6/7
তবে একাধিক ট্রেন বাতিল থাকায় নিত্যযাত্রীদের একাংশের মধ্যে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। রেল দফতর জানিয়েছে, দোলযাত্রার দিন সাময়িকভাবে পরিষেবায় কাটছাঁট করা হলেও পরের দিন থেকে স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল শুরু হবে।
advertisement
7/7
যাত্রীদের যাত্রা করার আগে সংশ্লিষ্ট স্টেশন বা রেলের ওয়েবসাইট থেকে ট্রেনের আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাই ঐদিন বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন ট্রেনের নির্দিষ্ট সময়, তাহলেই এড়ানো যাবে ভোগান্তি। (তথ্য: রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Local Train Cancelled: দোলের দিন হাওড়া মেইন-কর্ড লাইনে বাতিল একাধিক ট্রেন, কোন কোন রুটে? দেখুন লিস্ট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল