Baruni Mela 2026 Special Train: মতুয়াদের জন্য রেলের উপহার, বারুণী মেলার জন্য ঠাকুরনগর পর্যন্ত আজ থেকে ২৮ স্পেশ্যাল ট্রেন, জানুন সময়সূচি
- Reported by:RUDRA NARAYAN ROY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Baruni Mela 2026 Special Train: মতুয়া মহামেলা উপলক্ষে ঠাকুরনগরে পৌঁছতে বিশেষ ট্রেন, ভক্তদের ভিড় সামাল দিতে পরিষেবা চালু করছে পূর্ব রেল। আজ সোমবার সকাল ৭ঃ৫৯ মিনিট থেকে ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৮ঃ০৯ মিনিট পর্যন্ত থাকবে শুভ যোগ। এই সময়ে স্নান করলে বিশেষ পুণ্যলাভ হবে বলে মনে করেন ভক্তরা।
advertisement
1/5

*মতুয়া মহামেলা উপলক্ষে ঠাকুরনগরে পৌঁছতে বিশেষ ট্রেন পরিষেবা চালু করছে পূর্ব রেল। জেলার এই বৃহৎ ধর্ম মেলা উপলক্ষে ভক্তদের বিপুল সমাগমের কথা মাথায় রেখে এ বছরও ঠাকুরনগরগামী বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ভক্তদের যাতায়াতে সুবিধা করতে আজ ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত মোট ২৮টি ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালানো হবে।
advertisement
2/5
*এই বিশেষ ট্রেনগুলি ঠাকুরনগর থেকে গেদে, লালগোলা, ক্যানিং ও নামখানা লাইনে চালানো হবে। যাত্রীদের সুবিধার জন্য আপ ও ডাউন লাইনের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্টেশনেই ট্রেনগুলির স্টপেজ থাকবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ মার্চ গেদে, লালগোলা, ক্যানিং এবং নামখানা থেকে ঠাকুরনগরগামী বিশেষ ট্রেন চালানো হবে।
advertisement
3/5
*এরপর ১৭ ও ১৮ মার্চ এই চারটি রুট থেকেই ঠাকুরনগরে বিশেষ ট্রেন পৌঁছবে এবং একইদিন বিকেলে ঠাকুরনগর থেকে সংশ্লিষ্ট গন্তব্যের উদ্দেশে ফের বিশেষ ট্রেন ছাড়বে। অন্যদিকে, ১৯ ও ২০ মার্চ লালগোলা ও নামখানা রুটেও মেলা স্পেশ্যাল ট্রেন চলবে। এই স্পেশ্যাল ট্রেনগুলির স্টপেজ হিসেবে ওই শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন রাখা হয়েছে।
advertisement
4/5
*গেদে রুটের ট্রেনগুলি মাজদিয়া, তারকনগর, বগুলা, আরাংঘাটা, রানাঘাট, গাঙ্গনাপুর, মাঝেরগ্রাম, গোপালনগর, বনগাঁ-সহ একাধিক স্টেশনে থামবে। লালগোলা রুটের ট্রেনগুলি বহরমপুর কোর্ট, পলাশী, কৃষ্ণনগর সিটি, রানাঘাট ও বনগাঁ স্টেশনে থামবে। ক্যানিং ও নামখানা রুটের ট্রেনগুলির স্টপেজ থাকবে চম্পাহাটী, সোনারপুর, বালিগঞ্জ, দমদম, বারাসাত ও হাবড়া স্টেশনে। রেল কর্তৃপক্ষের মতে, ঠাকুরনগরে অনুষ্ঠিত মতুয়া মহামেলায় প্রতি বছর হাজার হাজার ভক্ত সমবেত হন। সেই বিপুল যাত্রী চাপ সামাল দিতে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।
advertisement
5/5
*ট্রেনগুলি দেওয়ায় ভক্তদের যাতায়াত অনেকটাই সহজ হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগরে আসার জন্য বিশেষ ট্রেন চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। বিশেষ ট্রেনগুলি ১৬.০৩.২০২৬ তারিখ থেকে গেদে ১১:২০–ঠাকুরনগর ১৩:২৫ স্পেশ্যাল (রানাঘাট–বনগাঁ হয়ে), লালগোলা ৪:৫০–ঠাকুরনগর ৯:৩১ স্পেশ্যাল (রানাঘাট–বনগাঁ হয়ে), ক্যানিং ৬:৩৫–ঠাকুরনগর ৯:৩৫ স্পেশ্যাল (বালিগঞ্জ–দমদম হয়ে), নামখানা ০৫:০০–ঠাকুরনগর ৯:৫৫ স্পেশ্যাল (বালিগঞ্জ–দমদম হয়ে)। ১৭.০৩.২০২৬ ও ১৮.০৩.২০২৬ ঠাকুরনগরে আগত বিশেষ ট্রেন গেদে ১১:২০–ঠাকুরনগর ১৩:২৫ স্পেশ্যাল লালগোলা, ৪:৫০–ঠাকুরনগর ৯:৩১ স্পেশ্যাল ক্যানিং, ৬:৩৫–ঠাকুরনগর ৯:৩৫ স্পেশ্যাল নামখানা, ০৫:০০–ঠাকুরনগর ৯:৫৫ স্পেশ্যাল ঠাকুরনগর থেকে ছাড়বে। বিশেষ ট্রেন ঠাকুরনগর ১৬:৩৫–গেদে ১৮:৪০ স্পেশ্যাল ঠাকুরনগর, ১৫:৪৫–লালগোলা ১৯:৫৫ স্পেশ্যাল ঠাকুরনগর, ১৭:০০–ক্যানিং ২০:১৫ স্পেশ্যাল ঠাকুরনগর ১৬:০৫–নামখানা ২০:৪৫ স্পেশ্যাল।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Baruni Mela 2026 Special Train: মতুয়াদের জন্য রেলের উপহার, বারুণী মেলার জন্য ঠাকুরনগর পর্যন্ত আজ থেকে ২৮ স্পেশ্যাল ট্রেন, জানুন সময়সূচি