TRENDING:

Basanti Puja 2026: মহাষ্টমীতে কুমারী পুজোয় বিরাট চমক, শান্তিপুরের বাসন্তী পুজোয় ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ

Last Updated:
Basanti Puja 2026: গতকাল মহাসপ্তমীর পুজো সম্পন্ন হয়েছে এবং আজ মহাষ্টমী উপলক্ষে চলছে বিশেষ পুজো অর্চনা। অষ্টমীর দিন বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজিত হয়েছে কুমারী পুজো।
advertisement
1/6
মহাষ্টমীতে কুমারী পুজোয় বিরাট চমক, শান্তিপুরের বাসন্তী পুজোয় ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ
নদিয়ার শান্তিপুরের ঢাকা পাড়ায় এ বছর এক অনন্য ধর্মীয় আবহ তৈরি হয়েছে। এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকার দীর্ঘদিনের ইচ্ছাপূরণ করে প্রথমবারের মতো আয়োজন করেছেন বাসন্তী পুজোর।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রায় এক বছর ধরে এই পুজো করার পরিকল্পনা করেছিলেন তিনি। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় খুশির আবহ পরিবার থেকে পাড়া জুড়ে। বিশ্বজিতের বাড়িতে আগে থেকেই নিত্যপূজিত রাধা-গোপীনাথজির বিগ্রহ রয়েছে।
advertisement
3/6
সেই আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই এবছর শুরু হয়েছে বাসন্তী পুজো। শান্তিপুরের চৌগাছা পাড়া থেকে প্রতিমা নিয়ে এসে যথাযথ বিধি মেনে পুজোর আয়োজন করা হয়েছে। গত পরশুদিন পুজোর সূচনা হয়।
advertisement
4/6
গতকাল মহাসপ্তমীর পুজো সম্পন্ন হয়েছে এবং আজ মহাষ্টমী উপলক্ষে চলছে বিশেষ পুজো অর্চনা। অষ্টমীর দিন বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজিত হয়েছে কুমারী পুজো।
advertisement
5/6
নিয়ম মেনে এক কুমারী কন্যাকে দেবীর আসনে বসিয়ে পুজো করা হয়, যা ভক্তদের মধ্যে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঞ্চার করে। পাশাপাশি সকল ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থাও করেছেন উদ্যোক্তা।
advertisement
6/6
বিশ্বজিৎ সরকার জানান, এটি তাঁর ব্যক্তিগত উদ্যোগ হলেও পাড়া-প্রতিবেশীদের সক্রিয় অংশগ্রহণেই পুজোটি পূর্ণতা পেয়েছে। সকলের সহযোগিতায় পুজোর আয়োজন সফলভাবে এগিয়ে চলেছে। আগামী পরশুদিন বিজয়া দশমীর মাধ্যমে পুজোর সমাপ্তি ঘটবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Basanti Puja 2026: মহাষ্টমীতে কুমারী পুজোয় বিরাট চমক, শান্তিপুরের বাসন্তী পুজোয় ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল