TRENDING:

Assembly Elections 2026: প্রথম বার ভোটের ময়দানে! রাজনীতির বাইরে শিল্পী লাবণী, চিনুন প্রার্থীকে

Last Updated:
Assembly Elections 2026: একাধারে শিল্পী, অন্য দিকে রাজনীতি। নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে লড়ছেন সিপিআইএম লিবারেশন পার্টির প্রার্থী লাবণী জঙ্গি এবারের নির্বাচনে লড়ছেন।
advertisement
1/5
প্রথম বার ভোটের ময়দানে! রাজনীতির বাইরে শিল্পী লাবণী, চিনুন প্রার্থীকে
ধুবুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম লিবারেশন পার্টির প্রার্থী লাবনী জঙ্গি এবারের নির্বাচনে এক ব্যতিক্রমী মুখ। রাজনীতিতে এই প্রথমবার পা রাখলেও ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়ে ওঠা লাবণীর জীবনে শিল্প ও সমাজচেতনার মেলবন্ধন স্পষ্ট।
advertisement
2/5
ধুবুলিয়ার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম লাবণীর। তাঁর বাবা সমবায় দফতরে স্বল্প আয়ের চাকরি করলেও সন্তানদের শিক্ষায় ও মানসিক বিকাশে কখনও পিছপা হননি। রুশ প্রকাশনার সোভিয়েত ইউনিয়নের নানা বই বাড়িতে এনে দিতেন তিনি, যেগুলির রঙিন ছবিই ছোট্ট লাবনীর মনে শিল্পী হওয়ার স্বপ্ন জাগিয়ে তোলে। সেখান থেকেই আঁকার প্রতি গভীর ভালবাসা তৈরি হয় তাঁর।
advertisement
3/5
স্থানীয় স্কুলে পড়াশোনার পর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন লাবণী। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন এবং সোশ্যাল সায়েন্সে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি পিএইচডির থিসিস জমা দিয়েছেন।
advertisement
4/5
বর্তমানে তিনি পেশায় একজন ফ্রিল্যান্স শিল্পী এবং গত পাঁচ বছর ধরে ‘পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া’র সঙ্গে যুক্ত থেকে গ্রামীণ জীবনের নানা গল্পকে চিত্রের মাধ্যমে তুলে ধরছেন। নমিনেশন জমা দেওয়ার পর থেকেই তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত। Image: Facebook
advertisement
5/5
লাবনীর কথায়, “মানুষের মধ্যেই পরিবর্তনের ম্যাজিক লুকিয়ে আছে।” নির্বাচিত হলে পরিবেশ রক্ষা, মাইক্রোফিন্যান্স ঋণের বোঝা থেকে সাধারণ মানুষকে মুক্তি, বিড়ি শ্রমিকদের উন্নয়ন এবং ধুবুলিয়ার জরাজীর্ণ টিবি হাসপাতালের সংস্কার তাঁর অগ্রাধিকার পাবে। পাশাপাশি এলাকায় একটি সরকারি কলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে তাঁর।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Assembly Elections 2026: প্রথম বার ভোটের ময়দানে! রাজনীতির বাইরে শিল্পী লাবণী, চিনুন প্রার্থীকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল