TRENDING:

Malda-Bengaluru Train: মালদহবাসীর জন্য বড় সুখবর! বেঙ্গালুরু যেতে একগুচ্ছ স্পেশাল ট্রেন দিল রেল, বুকিং কবে থেকে?

Last Updated:
Malda to Bengaluru Special Train: গ্রীষ্মের ভিড় সামাল দিতে মালদহ ও বেঙ্গালুরুর মধ্যে স্পেশাল ট্রেন চালু করল পূর্ব রেল। জানুন সময়সূচি, স্টপেজ ও বুকিংয়ের বিস্তারিত তথ্য
advertisement
1/5
গ্রীষ্মকালে দীর্ঘ দূরত্বের যাত্রায় স্বস্তি! মালদহ থেকে বেঙ্গালুরু উদ্দেশে ছুটবে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি
গ্রীষ্মকালে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের। পরিযায়ী শ্রমিক ও যাত্রীদের সুবিধার্থে মালদহ ও বেঙ্গালুরুর মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এই উদ্যোগে উত্তরবঙ্গের যাত্রীদের দীর্ঘ দূরত্বের যাতায়াতে বড় স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন নাম্বার ০৬৫৬৫ এস‌এমভিবি বেঙ্গালুরু-মালদহ টাউন স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার রাত ২৩:৪০ মিনিটে বেঙ্গালুরু থেকে ছেড়ে তৃতীয় দিনে বিকেল ১৬:৩০ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছবে। ট্রেনটি ০৫ এপ্রিল থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ১৫টি ট্রিপ চালানো হবে।
advertisement
3/5
অন্যদিকে, ট্রেন নাম্বার ০৬৫৬৬ মালদহ টাউন-এস‌এমভিবি বেঙ্গালুরু স্পেশাল ট্রেনটি প্রতি বুধবার বিকেল ১৬:০০ টায় মালদহ থেকে ছেড়ে তৃতীয় দিনে দুপুর ১২:৪৫ মিনিটে বেঙ্গালুরু পৌঁছবে। ০৮ এপ্রিল থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত মোট ১৫টি ট্রিপে স্পেশাল এই ট্রেন চলবে।
advertisement
4/5
পূর্ব রেলের আওতায় এই ট্রেন দুটি যাতায়াতের পথে নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান ও ডানকুনি স্টেশনে থামবে। যার ফলে রেল পরিষেবার ক্ষেত্রে উপকৃত হবেন স্টেশন সংলগ্ন রেল যাত্রীরা। ট্রেনগুলিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের ব্যবস্থা থাকবে।
advertisement
5/5
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, ট্রেন নাম্বার ০৬৫৬৬ মালদহ-বেঙ্গালুরু স্পেশাল ট্রেনের বুকিং ৩০ মার্চ ২০২৬ থেকে পিআর‌এস কাউন্টার ও অনলাইনে শুরু হবে। গ্রীষ্মের ছুটিতে বাড়ি ফেরা ও কর্মস্থলে যাতায়াতের চাপ সামাল দিতেই এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগে যাত্রীরা আরও আরামদায়ক পরিষেবা উপভোগ করতে পারবেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda-Bengaluru Train: মালদহবাসীর জন্য বড় সুখবর! বেঙ্গালুরু যেতে একগুচ্ছ স্পেশাল ট্রেন দিল রেল, বুকিং কবে থেকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল