TRENDING:

Congress Election Candidate: রাজ্যসভা, লোকসভা অতীত! মালদহে এবারে বিধানসভার আসনে প্রার্থী মৌসম নূর, তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে টক্কর দিতে শুরু প্রস্তুতি

Last Updated:
Congress Election Candidate: সাম্প্রতিক সময়ে আবার কংগ্রেসে প্রত্যাবর্তন ঘটে তাঁর। দিল্লিতে গিয়ে দাদা ইশা খান চৌধুরীর হাত ধরে দলে ফেরেন তিনি। এরপর থেকেই তাঁর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়, যা এবার বাস্তবে পরিণত হয়েছে।
advertisement
1/6
রাজ্যসভা, লোকসভা অতীত! মালদহে এবারে বিধানসভার আসনে প্রার্থী মৌসম নূর, তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে টক্কর দিতে শুরু প্রস্তুতি
বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রার্থী ঘোষণা করল জাতীয় কংগ্রেস। মালদহ জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে গণি পরিবারের অন্যতম সদস্য মৌসম বেনজির নূরকে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মৌসম নূরের, মা তথা কংগ্রেসের প্রাক্তন নেত্রী রুবি নূরের মৃত্যুর পর সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ২০০৯ সালে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হয়ে বিধায়ক হন। একই বছরে মালদহ লোকসভা আসন বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ মালদহে ভাগ হলে, মৌসম নূর উত্তর মালদহ থেকে সাংসদ নির্বাচিত হন এবং ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা দু’বার এই আসনে জয়ী হন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং সেই দলের টিকিটে উত্তর মালদহ থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে পরাজিত হন। পরবর্তীতে ২০২০ সালে তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হন মৌসম এবং টানা ছয় বছর সেই দায়িত্ব পালন করেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
সাম্প্রতিক সময়ে আবার কংগ্রেসে প্রত্যাবর্তন ঘটে তাঁর। দিল্লিতে গিয়ে দাদা ইশা খান চৌধুরীর হাত ধরে দলে ফেরেন তিনি। এরপর থেকেই তাঁর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়, যা এবার বাস্তবে পরিণত হয়েছে।এদিন রাজ্যের ২৮৪ টি আসনে প্রার্থী ঘোষণা হয় জাতীয় কংগ্রেসের। যেখানে মালদহের মালতিপুর বিধানসভা আসনে প্রার্থী করা হয় মৌসম নূর কে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
অন্যদিকে, মালতিপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্তমান বিধায়ক আব্দুর রহিম বক্সি। বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন আশীষ দাস এবং সিপিআই(এম) প্রার্থী মিনারুল হোসেন। ফলে এই কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
প্রার্থী তালিকা প্রকাশে কিছুটা দেরি হওয়ায় কংগ্রেস প্রচারের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও, ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জোরদার প্রচার। দেওয়াল লিখন থেকে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সব ক্ষেত্রেই সক্রিয় হয়ে উঠেছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে এবারে চতুর্মুখী লড়াইয়ের পর মালতিপুরে কে শেষ হাসি সেটাই দেখার।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Congress Election Candidate: রাজ্যসভা, লোকসভা অতীত! মালদহে এবারে বিধানসভার আসনে প্রার্থী মৌসম নূর, তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে টক্কর দিতে শুরু প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল