Indian Railways: ভোগান্তির দিন শেষ! খড়গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া রুটে ফের চালু হচ্ছে ১২টি মেমু ট্রেন, দেখে নিন দক্ষিণ পূর্ব রেলের নতুন সময়সূচী ও ট্রেনের তালিকা
- Reported by:Ranjan Chanda
- Published by:Ananya Chakraborty
Last Updated:
দক্ষিণ পূর্ব রেল ১২ ফেব্রুয়ারি থেকে ১২টি MEMU লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালুর ঘোষণা করেছে। খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, রাউরকেলা সহ একাধিক রুটের নিত্যযাত্রীরা বড় স্বস্তি পাবেন
advertisement
1/5

মাত্র দেড় মাসের মধ্যে সুখবর। নতুন বছর শুরুর সময় বন্ধ হয়ে গিয়েছিল একাধিক লোকাল ট্রেন পরিষেবা। তাহলে সমস্যায় পড়েছিলেন সাধারণ যাত্রী। এখন শরীল বেশ কিছু কারণের জন্য একাধিক প্রেম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখা। (তথ্য-রঞ্জন চন্দ)
advertisement
2/5
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুখবর দিল দক্ষিণ পূর্ব রেল (SER)। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে মোট ১২টি মেমু (MEMU) ট্রেন পুনরায় চালু করার ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, রাউরকেলা, চক্রধরপুর, ঝাড়সুগুদা ও সম্বলপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটের যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন।
advertisement
3/5
রেল সূত্রে জানা গিয়েছে, খড়গপুর–ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম–পুরুলিয়া, চক্রধরপুর–রাউরকেলা, ঝাড়সুগুদা–সম্বলপুর সহ বিভিন্ন শাখায় পরিষেবা পুনরায় শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে ৬৮০৯৩ ও ৬৮০৯৪ খড়গপুর–ঝাড়গ্রাম রুট, ৬৮০২৩ ও ৬৮০২৪ ঝাড়গ্রাম–পুরুলিয়া রুট এবং রাউরকেলা, ঝাড়সুগুদা ও সম্বলপুরের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। প্রসঙ্গত সমস্ত লোকাল ট্রেনের উপর নির্ভর ছিল বহু নিত্য যাত্রীর যাতায়াত ব্যবস্থা। অবশেষে ফের একাধিক লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।
advertisement
4/5
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রী নিরাপত্তা ও সময়ানুবর্তিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। রেলের এক জনসংযোগ আধিকারিক বলেন, নির্দিষ্ট নিয়ম মেনে ১২ ফেব্রুয়ারিতে ফের চালান হবে এই সব ট্রেন।
advertisement
5/5
এই পরিষেবা চালু হওয়ায় সবচেয়ে বেশি সুবিধা পাবেন অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং ছোট ব্যবসায়ীরা, যাঁরা প্রতিদিন এই ট্রেনগুলির উপর নির্ভরশীল। দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় তাঁদের যাতায়াতে সমস্যা হচ্ছিল।রেলের তরফে জানান হয়েছে, যাত্রী পরিষেবাকে আরও মসৃণ ও নির্ভরযোগ্য করে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ট্রেন চলাচল ফের শুরু হওয়ার খবরে গোটা অঞ্চলের নিত্যযাত্রীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। (তথ্য-রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: ভোগান্তির দিন শেষ! খড়গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া রুটে ফের চালু হচ্ছে ১২টি মেমু ট্রেন, দেখে নিন দক্ষিণ পূর্ব রেলের নতুন সময়সূচী ও ট্রেনের তালিকা