IMD WB Weather Forecast: প্রবেশ করছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, বৃষ্টিতে ভিজছে রাজ্যের সব জেলা, আবহাওয়ার বড় খবর
- Reported by:Saikat Shee
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD WB Weather Forecast: ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। আবহাওয়া বদলে বৃষ্টির পূর্বাভাস দিঘা-সহ জেলায়।
advertisement
1/6

আবহাওয়ার মেগা খেলা! বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে স্থলভাগে। আর তাতেই বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
advertisement
2/6
আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণেই জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান জেলায়। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, একদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। অন্যদিকে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। আর এই দুইয়ের কারণে বাড়ছে দুর্যোগের সম্ভাবনা। এর পাশাপাশি হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।
advertisement
4/6
আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, কলকাতা সংলগ্ন জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
দিঘা হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় উইকেন্ডে বাড়বে তাপমাত্রা। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় শনিবারের পর থেকে বদলাবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা জেলা জুড়ে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/6
আগামী ২৪ ঘন্টায় দিঘা সহ জেলার তাপমাত্রা বাড়বে। ১৪ মার্চ শনিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৮ শতাংশ। দিঘা সহ জেলা জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা শনিবার নেই। রবিবার থেকে টানা তিন দিন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD WB Weather Forecast: প্রবেশ করছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, বৃষ্টিতে ভিজছে রাজ্যের সব জেলা, আবহাওয়ার বড় খবর