TRENDING:

IMD Weather Update: কনকনে শীতের বিদায়! গরম বাড়তেই ঝাড়গ্রামে বসন্তের মেজাজ, কেমন থাকবে আবহাওয়া জানালো দফতর

Last Updated:
IMD Weather Update: ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। শীতের বিদায়ঘণ্টা কি বেজে গেল? আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট এবং আগামী কয়েক দিনের তাপমাত্রার পূর্বাভাস জানুন এই প্রতিবেদনে।
advertisement
1/5
কনকনে শীতের বিদায়! গরম বাড়তেই ঝাড়গ্রামে বসন্তের মেজাজ, কেমন থাকবে আবহাওয়া জানালো দফতর
কনকনে ঠান্ডা আর কুয়াশায় ঢাকা ঝাড়গ্রামের চেহেরা এই দিন কয়েকে একেবারে বদলে গিয়েছে, কনকনে সেই ঠান্ডা যেমন নেই, সেই রকমই আর কুয়াশার দাপটও সেই ভাবে নেই ঝাড়গ্রামে। এমন পরিস্থিতিতে যেন ঝাড়গ্রামবাসীরা শুধু গরমের জন্য দিন গুনছেন।
advertisement
2/5
আজ বৃহস্পতিবার ঝাড়গ্রামে সকাল থেকেই ঠান্ডা উধাও হয়ে গিয়েছে। এছাড়াও কুয়াশা সামান্য, যা নেই বললেই চলে। সকাল থেকে ঠান্ডা উধাও হওয়ার পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে যথেষ্টই।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফে প্রকাশ করার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গতকাল বুধবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাড়িয়ে ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যেখানে দিনদুয়েক আগেই ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০-১১ ডিগ্রি, সেই জায়গায় এইভাবে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রার পারদের বৃদ্ধি জেলায় অস্বস্তি তৈরি করছে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায় আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা খুব কম। এছাড়াও আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার কোনও সম্ভাবনাই আপাতত ঝাড়গ্রামে নেই। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: কনকনে শীতের বিদায়! গরম বাড়তেই ঝাড়গ্রামে বসন্তের মেজাজ, কেমন থাকবে আবহাওয়া জানালো দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল