TRENDING:

IMD Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার দাপট! উত্তরবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা, জেনে নিন আবহাওয়ার আপডেট

Last Updated:
IMD Weather Update: বুধবার সকাল থেকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট। মেঘে ঢাকা আকাশ। বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/5
পশ্চিমী ঝঞ্ঝার দাপট! উত্তরবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা
মার্চ থেকেই ঠান্ডা উধাও। একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল, বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। হতে পারে বজ্রপাতও। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
2/5
বুধবার সকাল থেকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট। মেঘে ঢাকা আকাশ। বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
advertisement
3/5
উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি হবে। বুধবার শিলিগুড়ির তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। মেঘে ঢাকা দার্জিলিংয়ে বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১২ ডিগ্রি।
advertisement
4/5
কালিম্পংয়ে মেঘলা আকাশ। তাপমাত্রা বেড়ে ১৫ -১৬ ডিগ্রির আশপাশে। জলপাইগুড়িতে গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.০৭ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে ডুয়ার্সে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
আলিপুরদুয়ারে ঠান্ডার অনুভূতি। মেঘলা ওয়েদার। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরে রোদ মেঘের লুকোচুরি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুর এবং বালুরঘাটে পরিষ্কার আকাশ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার দাপট! উত্তরবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা, জেনে নিন আবহাওয়ার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল