TRENDING:

IMD Jhargram Weather Update: পারদ আরও নামল ঝাড়গ্রামে! নতুন করে শীতের আমেজ জেলায়, কেমন থাকবে দিনভর জানালো আবহাওয়া দফতর

Last Updated:
Jhargram Weather Updates Today: শীতের বিদায়লগ্নে ঝাড়গ্রামে নতুন করে ঠান্ডার আমেজ। গত ২৪ ঘণ্টায় জেলায় তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ আকাশ পরিষ্কার থাকলেও উত্তুরে হাওয়ার কারণে দিনভর মনোরম আবহাওয়া বজায় থাকবে।
advertisement
1/5
পারদ আরও নামল ঝাড়গ্রামে! নতুন করে শীতের আমেজ জেলায়, কেমন থাকবে দিনভর জানালো আবহাওয়া দফতর
গত কয়েকদিন ঝাড়গ্রামের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী হওয়ার পর নতুন করে পারদ পড়তে লক্ষ্য করা যাচ্ছে। আর এর ফলে নতুন করে শীতের আমেজ রীতিমতো মুখে হাসি ফুটিয়েছে জেলার শীতপ্রেমীদের।
advertisement
2/5
বুধবার সকাল থেকে জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে একদিকে যেমন ঠান্ডা বজায় থাকতে লক্ষ্য করা যায়, ঠিক সেই রকমই আবার সকালের দিকে বেশ কিছু জায়গায় কুয়াশার দাপোটো লক্ষ্য করা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা উধাও হয়ে গেলেও বইছে বাতাস।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর বুধবার আবহাওয়া সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, গতকাল মঙ্গলবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালকের তুলনায় সামান্য পারদ পড়েছে এদিন।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রাম জেলার জন্য কোনওরকম সর্তকতা আপাতত নেই। এরই সঙ্গে সঙ্গে জানানো হয়েছে, আগামী কয়েক দিন আবহাওয়া থাকবে শুষ্ক। মাঝে মাঝে স্থান বিশেষে কুয়াশার দেখা মিলতে পারে। যদিও সেই কুয়াশা মাত্রাতিরিক্ত পরিমাণে হওয়ার সম্ভাবনা কম।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ঝাড়গ্রামের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকবে বলেই আশা করা হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬° এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: পারদ আরও নামল ঝাড়গ্রামে! নতুন করে শীতের আমেজ জেলায়, কেমন থাকবে দিনভর জানালো আবহাওয়া দফতর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল