TRENDING:

IMD Weather Update: শীতের বিদায়বেলায় বড় টুইস্ট! ঝাড়গ্রামে কি ফের ফিরছে হাড়কাঁপানো ঠান্ডা? যা জানাল আবহাওয়া দফতর

Last Updated:
IMD Weather Update: শীত বিদায়ের পথে হলেও ঝাড়গ্রামে কি নতুন করে ফিরছে ঠান্ডা? জঙ্গলমহলে পারদ পতন নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ঝাড়গ্রামের আবহাওয়া কেমন থাকবে, জানতে পড়ুন বিস্তারিত।
advertisement
1/5
শীতের বিদায়বেলায় বড় টুইস্ট! ঝাড়গ্রামে কি ফের ফিরছে হাড়কাঁপানো ঠান্ডা?যা জানাল আবহাওয়া দফতর
শীত বিদায়ের আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ সামান্য হলেও নামতে দেখা যাচ্ছে। এমনকি এই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ সপ্তাহান্তে ১৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে কি হতে চলেছে ঝাড়গ্রামে জানিয়ে দিল আবহাওয়া দফতর।
advertisement
2/5
শুক্রবার ঝাড়গ্রামে তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নিচে থাকলেও কিন্তু গরম অনুভূত হচ্ছে যথেষ্টই। উত্তুরে হাওয়া অথবা কুয়াশা কোনও কিছুরই দেখা মেলেনি এদিন। মূলত উত্তুরে বাতাস না থাকার কারণেই গরমের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে অরণ্য সুন্দরীতে।
advertisement
3/5
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৮.৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। শুক্রবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬° সেলসিয়াস ছিল। তবে শীতের অনুভূতি আপাতত নেই জেলায়।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রামের আবহাওয়া আগামী কয়েক দিন শুষ্ক থাকবে। কুয়াশার সম্ভাবনাও সেই ভাবে নেই। কোনও কোনও জায়গায় হালকা কুয়াশার দেখা মিললেও মিলতে পারে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন বেসরকারি সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, শীত বিদায়ের আগে সপ্তাহান্তে অন্যান্য জেলার পাশাপাশি ঝাড়গ্রামের তাপমাত্রার পারদও বেশ কিছুটা কমতে পারে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমে ১২ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে এরপরেই আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে তড়তড়িয়ে তাপমাত্রার পারদ বৃদ্ধি পেতে পারে জেলায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: শীতের বিদায়বেলায় বড় টুইস্ট! ঝাড়গ্রামে কি ফের ফিরছে হাড়কাঁপানো ঠান্ডা? যা জানাল আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল